করোনা সঙ্কটে ক্ষুদ্র ও মাঝারি সংস্থা গুলির জন্য ১ লক্ষ কোটি টাকার তহবিলের প্রস্তাব নীতিন গড়করির

করোনা সঙ্কটের আবহে ক্রমাগত নিদারুণ আর্থিক মন্দার দিকে এগিয়ে চলেছে গোটা দেশ। এমতাবস্থায় ছোট সংস্থা গুলিকে টিকিয়ে রাখতে প্রায় ১ লক্ষ কোটি টাকার তহবিলের প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি।

ক্ষুদ্র সংস্থা গুলির জন্য এক লক্ষ কোটি টাকার তহবিলের প্রস্তাব

ঋণের বোঝা হালকা করতে পাশাপাশি ক্ষদ্র ও মাঝারি সংস্থা গুলির নতুন উদ্যোগে সহয়তা করতে শুক্রবার কেন্দ্রের কাছে ই প্রস্তাব দেন নীতিন গড়কড়ি। শুক্রবার ইণ্ডিয়ান চেম্বারস অফ কমার্সের সদস্যদের সাথে একটা বৈঠক চলাকালীন এ কথা জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী।

সূত্রের খবর, আপদকালীন অবস্থার কথা বিবেচনা করে সরকারি ভাবে এই তহবিল তৈরি করা হবে। যার মাধ্যমে যেকোনও ঋণ পরিশোধ ও উদ্যোগের ক্ষেত্রে ব্যাঙ্ক এই সংস্থা গুলিকে পরবর্তীতে সাহায্য করতে পারবে। অর্থ মন্ত্রক ও কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন পেলেই এই তহবিল তৈরির কাজও পুরো মাত্রায় শুরু হয়ে যাবে বলেও জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+