Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভালো কাজ করলে কোনওদিন সম্মান মেলে না, নিতিন গড়কড়ির মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে

ভালো কাজ করলে সম্মান পাওয়া যায় না। যিনি ভালো কাজ করেন, তিনি কখন‌ও সম্মান পান না। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। তাঁর এই মন্তব্যের পরে নিশ্চিতভাবেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কেন তিনি এই মন্তব্য করেছেন তা নিয়েও অনেকে কৌতুহলী।

নিতিন গড়কড়ি দীর্ঘদিন ধরে রাজনীতিতে রয়েছেন। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে তিনি শুধু নিজের দল বিজেপি নন, শরিক এবং বিপক্ষ সমস্ত দলের নেতা-নেত্রীদের সম্মান আদায় করে নিয়েছেন। গড়কড়ির কথা উঠলেই সকলে এক বাক্যে মেনে নেন, এমন মানুষ রাজনীতিতে খুব কম এসেছেন।

nitin gatkari

এহেন নিতিন গড়কড়ি মজার ছলে মন্তব্য করেছেন, আমি সব সময় বলি. কোন দল সরকারি রয়েছে তা বড় কথা নয়। ঘটনা হল, যারাই ভালো কাজ করবেন তারা কোনদিনও সম্মান পান না। আর যারা বাজে কাজ করবেন তারা কখনও শাস্তি পান না।

রাজনীতিতে নীতি আদর্শকে সামনে রেখে লড়াই এখন অনেক কমে গিয়েছে। আর সেজন্যই ব্যক্তিগত সুবিধা পাওয়ার লক্ষ্যে রাজনীতিবিদেরা কাজ করে চলেছেন। সেজন্যই হয়তো দলবদলের খেলা আরও বেশি বেড়ে গিয়েছে। নিতিন গড়কড়ির আক্ষেপ, একসময় আদর্শকে সামনে রেখে যে রাজনীতিবিদেরা লড়াই করে গিয়েছেন চিরকাল, সেই সংখ্যা রীতিমতো আজ তলানিতে এসে ঠেকেছে।

এমন ঘটনা গণতন্ত্রের জন্য খুব একটা ভালো নয়। এমনটাই একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের বক্তব্য জানাতে গিয়ে ব্যক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। তাঁর কথায়, বিতর্ক এবং আলোচনা বিষয়টা এখানে সমস্যা লয়, সমস্যা হল, আমরা নতুন ভাবনাকে আমদানি করতে পারছি না। এমন প্রচুর মানুষ রয়েছেন যারা নিজের নীতি-আদর্শে অবিচল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সংখ্যাটা অনেক কমে গিয়েছে। এটা গণতন্ত্রের জন্য খুব একটা অনুকূল নয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিতিন গড়কড়ি আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ভাষণ দেওয়ার ক্ষমতার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জানান, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের ব্যবহার, ব্যক্তিত্ব এবং সরলতা থেকেও তিনি অনেক কিছু শিখেছেন। তবে সবচেয়ে বেশি শিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর কাছ থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+