Nitin Gadkari: প্রচার চলাকালীন মঞ্চেই অজ্ঞান কেন্দ্রীয় মন্ত্রী! হুড়োহুড়ি, কেমন আছেন বিজেপি নেতা
Nitin Gadkari: প্রচার চলাকালীনই অজ্ঞান হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। বুধবার মহারাষ্ট্রের ইয়াভাতমাল এলাকায় প্রচার করছিলেন তিনি। মানুষের উদ্দেশ্যে রাখছিলেন বক্তব্যও। আর সেই সময় অসুস্থ হয়ে পরেন মন্ত্রী। অজ্ঞান হয়ে পড়ে যান। মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরাই কোনও রকমে পরিস্থিতি সামাল দেন।
বিষয়টি নিয়ে রীতিমত হুলস্থুল বেঁধে যায়। দ্রুত নিয়ে আসা হয় চিকিৎসককে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীর (Nitin Gadkari) শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। হঠাত করে সিগার লেভেল কমে যায়। সে কারণে নিতিন গড়কড়ির এভাবে স্বাস্থ্যের অবনতি ঘটে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে বক্তব্য রাখছিলেন মন্ত্রী (Nitin Gadkari) । এরপর হঠাত করেই অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখা যাচ্ছে। সেই সময় মঞ্চে উপস্থিতি সুরক্ষাকর্মী এবং অন্যান্য নেতারা ছুটে এসে মন্ত্রীকে তুলতে দেখা যায়।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। যদিও আগেও এভাবে অজ্ঞান হয়ে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari) । ফের এদিন এই ছবি দেখে রীতিমত উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই মোদী ঘনিষ্ট এই মন্ত্রীর এই ছবি দেখে দ্রুত আরোগ্য কামনা করছেন। সুস্থতা কামনা করে টুইট করছেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থতি এখন স্থিতিশীল বলেই খবর। মঞ্চের পিছনে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর ফের মন্ত্রী বক্তব্য রাখেন বলেও জানা গিয়েছে।
Union Minister #NitinGadkari fainted while speaking at an election rally in Maharashtra's Yavatmal this afternoon.
— Zayed Khan (@thisiszayedkhan) April 24, 2024
He later tweeted saying that he is "completely healthy and leaving for Varud to attend the next meeting". pic.twitter.com/R6JJvXGFJ1
জানা গিয়েছে, এদিন বিদর্ভের এনডিএ প্রার্থী রাজশ্রী পাটিলের পক্ষে প্রচার করতে যান কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। তার আগে আরও বেশ কয়েকটি সভাতেও যোগ দেন তিনি। কার্যত প্রখর রোদকে উপেক্ষা করেই কখনও রোড শো তো আবার কখনও মঞ্চে বক্তব্য রাখতে হচ্ছে। এই মুহূর্তে বিদর্ভে তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রির মধ্যে। আর সেই তাপ উপেক্ষা করেই প্রচার চলছিল। কিন্তু হঠাত করেই মন্ত্রীর সুগার লেভেল কমে যায় বলে খবর। আর তাতেই এহেন বিপত্তি বলে খবর।












Click it and Unblock the Notifications