Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১০টি মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন হল উত্তরপ্রদেশে, যোগীর প্রশংসায় পঞ্চমুখ গড়করি

উত্তরপ্রদেশে ১০টি মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন হল সম্প্রতি। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি ৮৪০০ কোটি টাকা বরাদ্দে ১০টি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলন্যাস উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কঠোর ভূমিকা নিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে গুন্ডারাজ দমন করে সুশাসন কায়েম করেছেন তিনি। তারই ফলে রাজ্যে উন্নয়নের জোয়ার পড়ে গিয়েছে। তিনি সড়কের পরিকাঠামোগত উন্নয়ন যে পরিমাণ অর্জন করেছেন, তা স্বাধীনতার ৭০ বছরেও সম্পন্ন হয়নি।

image of yogi adityanath and Nitin Gadkari

সোমবার প্রতাপগড় জেলায় একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে গডকরি বলেন, ২২০০ কোটি টাকার পাঁচটি প্রকল্পের ভিত্তি স্থাপন হয়েছে। যোগী আদিত্যনাথ সরকারের অধীনে উত্তরপ্রদেশে যেভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে, তার সুফল পাচ্ছে উত্তরপ্রদেশবাসী। এটি দেশের জন্য গর্বের বিষয়।

গড়করি বলেনস জাতি গঠনে উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিল্প উন্নয়ন, কৃষকদের অগ্রগতি ও পরিকাঠামো উন্নয়ন রাজ্যের বৃদ্ধির জন্য অপরিহার্য। উত্তরপ্রদেশ এই সমস্ত ক্ষেত্রে অবিরাম কাজ করে চলেছে। আমি নিশ্চিত যে যোগীজির নেতৃত্বে উত্তরপ্রদেশ দেশের শীর্ষ উন্নয়নশীল রাজ্যে পরিণত হবে। আগামীদিনে রাজ্যে সড়ক পরিকাঠামো আমেরিকার সমান হবে।

উত্তরপ্রদেশে দেওরিয়ায় অন্য একটি অনুষ্ঠানে বলেন, ৬১২৫ কোটি টাকা বরাদ্দে হাইওয়ে প্রকল্পের ভিত্তি স্থাপন করেছিলেন। গড়করি বলেছিলেন, গোরখপুর-শিলিগুড়ি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে-সহ উত্তরপ্রদেশে আটটি করিডোর তৈরি করা হচ্ছে, যা উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গকে সংযুক্ত করবে।

image of yogi adityanath and Nitin Gadkari

কেন্দ্রীয়মন্ত্রী আরো বলেন, ৮৪০ কিলোমিটার গোরখপুর-শামলি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। এই এক্সপ্রেসওয়ে পূর্ব উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশকে সংযুক্ত করবে। গড়করি উত্তরপ্রদেশে ৪১ হাজার কোটি টাকা ব্যয়ে ৪০টি বাইপাস রাস্তার উন্নয়নের কথাও ঘোষণা করেন।

এদিকে এই ইভেন্টগুলিতে যোগী আদিত্যনাথও গড়করির প্রশংসা করেন। তিনি বলেন, গত নয় বছরে দেশে নির্মিত এক্সপ্রেসওয়ে, হাইওয়ে এবং জলপথগুলি ছিল 'নতুন ভারতে'র মুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি পরিকাঠামোর ক্ষেত্রে যে কাজ করেছেন, স্বাধীনতার ৭০ বছরেও তা সম্পন্ন করা যায়নি।

image of yogi adityanath and Nitin Gadkari

তিনি চার লেনের হাইওয়ের বর্ণনায় বলেন, অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের পরিপ্রেক্ষিতে প্রতাপগড়কে অযোধ্যা ও সুলতানপুরের সঙ্গে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক প্রকল্প সংযুক্ত করবে। আগামী বছরের প্রথম দিকে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। আগামী বছরের মধ্যে এই মহাসড়ক দিয়ে রাম মন্দির দেখতে অযোধ্যায় আসতে পারবেন ভ্রমণকারী।

এছাড়া ২০২৫ সালে প্রয়াগরাজে একটি বিশাল এবং ঐশ্বরিক কুম্ভের আয়োজন করা হবে। এটি মাথায় রেখে প্রতাপগড়কে প্রয়াগরাজের সঙ্গে সংযুক্ত করতে এখানে চার লেনের রাস্তা তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল এদিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+