‘উদ্ধবজি আপনাকে সব দিয়েছে...,’ শিন্ডেকে মুম্বই ফিরিয়ে আনতে আবেগঘন বার্তা নীতিন দেশমুখের

‘উদ্ধবজি আপনাকে সব দিয়েছে...,’ শিন্ডেকে মুম্বই ফিরিয়ে আনতে আবেগঘন বার্তা নীতিন দেশমুখের

মহারাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। একদিকে সঞ্জয় রাউত যখন সাংবাদিক সম্মেলন করে শিন্ডের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন, সেই সময় শিবসেনার অন্য এক বিধায়ক দাবি করছেন, বিদ্রোহী দলের অনেকেই গুয়াহাটি থেকেই থেকে মুম্বই ফিরে আসতে চাইছেন। এই পরিস্থিতি শিবসেনার বিধায়ক নীতিন দেশমুখ শিন্ডেকে মুম্বই ফিরে আসার জন্য আবেগঘন বার্তা পাঠালেন।

‘উদ্ধবজি আপনাকে সব দিয়েছে...,’ শিন্ডেকে মুম্বই ফিরিয়ে আনতে আবেগঘন বার্তা নীতিশ দেশমুখের

একদিন আগেই শিন্ডের শিবির থেকে মুম্বই ফিরে এসেছেন বিধায়ক নীতিন দেশমুখ। তিনি দাবি করেছেন, সব সময় তিনি উদ্ধব ঠাকরের পাশে ছিলেন। এখনও তিনি উদ্ধব ঠাকরের পাশে রয়েছেন। বৃহস্পতিবার নীতিন দেশমুখ শিন্ডেকে মুম্বই ফিরে আসার জন্য আবেগঘন বার্তা পাঠান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিজেপি ষড়যন্ত্র করছে। সেখানে প্রধান হাতিয়ার হিসেবে বিজেপি একনাথ শিন্ডেকে ব্যবহার করছে বলে তিনি মনে করছেন। শিন্ডেকে বিজেপির ষড়যন্ত্রে পা না দেওয়ার পরামর্শ দেন শিবসেনার এই বিধায়ক। তিনি বলেন, 'বালা সাহেব ঠাকরে, উদ্ধবজি, শিবসেনা আপনাকে সব কিছু দিয়েছে।'

অন্যদিকে, শিন্ডের বিদ্রোহী শিবির থেকে ফিরে এসেছেন কৈলাস পাটিল। মুম্বই ফিরেই তিনি দাবি করেছেন, গুয়াহাটি থেকে আরও অনেক বিধায়ক মুম্বই ফিরে আসতে চান। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে সঞ্জয় রাউত বলেন, গুয়াহাটি থেকে ২১ জন বিধায়ক দলের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা দ্রুত মুম্বইয়ে ফিরে উদ্ধব ঠাকরের পাশে থাকবেন বলে জানিয়েছেন। শিবসেনার অন্য সাংসদ বিনায়ক রাউত দাবি করেছেন, গুয়াহাটি থেকে ১৮ জন বিধায়ক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন দ্রুত মুম্বই ফিরছেন।

বৃহস্পতিবার সঞ্জয় রাউত সাংবাদিক বৈঠক করে শিন্ডের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বিদ্রোহী বিধায়করা মুম্বই ফিরে আসেন, সেক্ষেত্রে মহা বিকাশ আঘাদি জোট থেকে বেরিয়ে আসার বিষয়ে পুনর্বিবেচনা করবে শিবসেনা। সঞ্জয় রাউতের এই মন্তব্যের পরে যদিও বিদ্রোহী বিধায়ক শিবির থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে একনাথ শিন্ডে প্রথম থেকে দাবি করেছেন, তিনি শিবসেনাতে রয়েছেন।

তিনি দল ছাড়েননি। তবে মহাবিকাশ আঘাদি জোটের বিরোধিতা করেছেন। তিনি এই জোটকে 'অস্বাভিক জোট' বলেও উল্লেখ করেছেন। উদ্ধব ঠাকরে ও মহা বিকাশ আঘাদি জোটের অস্বস্তি বাড়ি শিন্ডে টুইটারে বিদ্রোহী বিধায়ক সঞ্জয় শিরসাটের একটি খোলা চিঠি প্রকাশ করেন। সঞ্জয় শিরসাট অভিযোগ করেছেন, গত আড়াই বছর ধরে তাঁদের শুধু 'অপমানিত' হতে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+