দেশের ৪০০ জেলা এখনও করোনা-মুক্ত! কোন আশার বাণী শোনাচ্ছেন নীতি আয়োগের ভিসি
দেশের ৪০০ জেলা এখনও করোনা-মুক্ত! কোন আশার বাণী শোনাচ্ছেন নীতি আয়োগের ভিসি
২১ দিনের লকডাউনের মধ্যেই উঠে এসেছে নিজামুদ্দিনের ঘটনা। আর তার জেরেই দেসে কোভিড ১৯ মাথাচাড়া দিয়ে বেড়ে যাচ্ছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রকের। এদিকে, প্রধানমন্ত্রীর দফতরের সূত্রে বলা হয়েছে, ২১ দিনের থেকেও বাড়ানো হতে পারে দেশের লকডাউন। আর এমন পরিস্থিতিতে খানিকটা আশার বার্তা দিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার।

লকডাউন হলেও জোরালো পদক্ষেপ!
লকডাউন সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার বলেন, বহু রাজ্যই প্রধানমন্ত্রীর কাছে লকডাউন বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছে। এমন পরিস্থিতিতে সপ্তাহের শেষের দিক থেকে একটি পোক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যাতে করোনা কোনও মতেই আর সংক্রমিত হতে না পারে তার বন্দোবস্ত করার চেষ্টা চলছে।

দেশের ৪০০ টি জেলা করোনা মুক্ত
করোনা ভাইরাস দেশের একাধিক এলাকায় ঢুকে গিয়ে সেগুলিকে হটস্পট বানিয়ে দিলেও, দেশের ৪০০ টি জেলা এখনও পর্যন্ত করোনা মুক্ত। এই খবর জানিয়েছেন রাজীব কুমার। মুম্বইয়ের পরিস্থিতির পাশে এই খবর নিঃসন্দেহে আশা যোগায়।

কীভাবে করোনা মুক্তি করা যাবে?
করোনা মুক্ত ভারত গড়ার একমাত্র উপায় কেন্দ্র-রাজ্য যোগাযোগ স্থাপন। দুইস্তরেই কাজ প্রকৃত অর্থে হলে করোনা মোকাবিলা করা সম্ভব। এমনই বার্তা দিয়েছেন রাজীব কুমার।

মুম্বইয়ের প্রেক্ষিতে কী পরিস্থিতি?
এদিকে, করোনার জেরে মুম্বইয়ের পরিস্থিতি অত্যন্ত খারাপ হচ্ছে। এমন অবস্থায় মহারাষ্ট্রে ক্রমেই প্রকোপ বাড়ছে করোনার। সূত্রের দাবি মুম্বইকে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনে রাখার সিদ্ধান্ত নিতে চলেছে সেখানের শিবসেনা সরকার। সেখানে ২৪ ঘণ্টায় ১০০ টি করোনা আক্রান্তের খবর এসেছে।












Click it and Unblock the Notifications