পরিধি বাড়বে আয়ুস্মান ভারতের, স্বাস্থ্য পরিষেবা নিয়ে বার্তা দিলেন ড. ভি কে পাল
পরিধি আরও বিস্তৃত করা হচ্ছে আয়ুস্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার। চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হয়ে উঠতে পারে কেন্দ্রের এই স্কিম। বুধবার এমনটাই জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ড. ভি কে পাল।
পরিধি আরও বিস্তৃত করা হচ্ছে আয়ুস্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার। চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হয়ে উঠতে পারে কেন্দ্রের এই স্কিম। বুধবার এমনটাই জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ড. ভি কে পাল।

এই স্কিমে সুযোগ আরও বাড়বে বলেও উল্লেখ করেছেন তিনি। নীতি আয়োগ ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত 'FICCI HEAL 2021'-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ দিন এই কথা জানান ড. ভি কে পাল।
তিনি বলেন, সরকার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পরিধি আরও বাড়াবে। এখনও যারা এই স্কিমের সঙ্গে যুক্ত হননি, তাঁদেরকেও যুক্ত হওয়ার পরামর্শ দেন ভি কে পাল। এদিন তিনি বলেন, সরকার এই স্কিম আরও বড় আকারে আনতে চাইছে। আয়ুস্মান ভারত হল এমন একটি স্কিম যার মাধ্যমে সরকার স্বল্প আয়ের পরিবারগুলিকে বিনামূল্যে স্বাস্থ্য় পরিষেবা দিচ্ছে সরকার।
যে সব হাসপাতাল এখনও পর্যন্ত এই স্কিমের সঙ্গে যুক্ত হয়নি, তাদেরও যুক্ত হওয়ার বার্তা দেন তিনি। একই সঙ্গে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। তিনি উল্লেখ করেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কিছু দুর্বলতা আছে বলে মনে করেন তিনি।
ড. ভি কে পাল জানিয়েছেন, রাজ্য সরকারগুলিও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াচ্ছে। ওই সব রাজ্যে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি জানান, রাজ্য়গুলি ৪-৪.৫ শতাংশ থেকে বরাদ্দ বাড়িয়ে ৮ শতাংশ করে দিচ্ছে। সব শেষে তিনি জানান, আরও বেশি করে জেলা হাসপাতালগুলিকে মেডিক্যাল কলেজে বদলে ফেললে চিকিৎসায় সুবিধা হবে।
উল্লেখ্য, ন্যাশনাল হেল্থ অথারিটির প্রকাশিত রিপোর্ট বলছে, দুটি কোভিড ওয়েভে আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনামূল্যে করোনা চিকিৎসা পেয়েছেন মোট ৬ লক্ষ ৫ হাজার ভারতীয়৷ অন্যদিকে আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনামূল্যে কোভিড টেস্ট করাতে পেরেছেন ২৩ কিছু বেশি মানুষ৷
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রাপ্ত চিকিৎসার এই ডেটা জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত।












Click it and Unblock the Notifications