নিজেকে নির্দোষ দাবি করলেন স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ

অবশেষে মুখ খুললেন বিতর্কিত ধর্মগুরু নিত্যানন্দ স্বামী। প্রাক্তন এক অনুগামীর চার কন্যাকে অপহরণ করার অভিযোগ উঠেছে স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে।

অবশেষে মুখ খুললেন বিতর্কিত ধর্মগুরু নিত্যানন্দ স্বামী। প্রাক্তন এক অনুগামীর চার কন্যাকে অপহরণ করার অভিযোগ উঠেছে স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে। দেশ থেকে পালিয়ে যাওয়া ধর্মগুরু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়ে দাবি করে, "আমাকে ফাঁসানো হচ্ছে। আমি সত্যি কথা বলছি। কোনও কিছু বানিয়ে বলছি না।"

নিজেকে নির্দোষ দাবি করলেন স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ

স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে যৌন হেনস্থা ও শিশুদের অবৈধভাবে আটক করে রাখার অভিযোগ বেশ কয়েকদিন আগেই উঠেছিল। এরপর গুজরাতের আমেদাবাদে নিত্যানন্দের আশ্রম থেকে ২ মহিলার নিখোঁজের তদন্ত করতে গিয়ে নিত্যানন্দের দুই শিষ্যকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে স্বঘোষিত এই ধর্মগুরু এই মুহূর্তে কোথায় তাঁর খোঁজ নিতে একাধিক সূত্রকে কাজে লাগাতে শুরু করেছে গুজরাত পুলিশ। এর আগে, নিত্যানন্দের দেশ ছাড়ার খবর চাউর হতেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল এখনও প্রশাসনিক স্তরে কোনও নিশ্চয়তা আসেনি ঘটনার। যদিও পরে গুজরাত পুলিশ ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। গুজরাত পুলিশের তরফে জানানো হয় যে , নিত্যানন্দকে খুঁজে বার করতে তাঁরা বিদেশমন্ত্রকের সাহায্য নিচ্ছে। সঠিক আইনি পদক্ষেপ নিয়েই এবার নিত্যানন্দকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে গুজরাত পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+