ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখলে হতে পারে ৫,০০০ টাকা জরিমানা, পড়ুয়াদের নির্দেশ শ্রীনগর নিটের

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখলে হতে পারে ৫,০০০ টাকা জরিমানা, পড়ুয়াদের নির্দেশ শ্রীনগর নিটের

রবিবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচ রয়েছে। এই খেলা নিয়ে অশান্তি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম ব্যবস্থা নিল শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। কর্তৃপক্ষের তরফে ছাত্রদের দলবেঁধে ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও ধরনের পোস্ট দেওয়া যাবে না। খেলা চালাকালীন সকলকে হস্টেলে নিজেদের কক্ষে থাকার নির্দেশ কর্তৃপক্ষ দিয়েছে বলে জানা গিয়েছে।

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখলে হতে পারে ৫,০০০ টাকা জরিমানা, পড়ুয়াদের নির্দেশ শ্রীনগর নিটের

নির্দেশ না মানলে দিতে হবে ৫০০০ টাকা জরিমানা
স্টুটেডন্টস ওয়েলফেয়ারের ডিনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'পড়ুয়ারা সবাই জানেন দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে বিভিন্ন দেশকে নিয়ে একটি ক্রিকেট সিরিজের আয়োজন করা হয়েছে। এই খেলাকে কেন্দ্র করে হস্টেলে কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। পড়ুয়ারাদের জন্য বরাদ্দ করা হস্টেলের রুমে থাকতে হবে। খেলা চলাকালীন হস্টেলের একটি রুমের বাসিন্দারা অন্যকক্ষে প্রবেশ করতে পারবেন না। দলবদ্ধভাবে বা দলবেঁধে খেলা দেখা যাবে না। সোশ্যাল মিডিয়ায় এই খেলা সম্পর্কিত কোনও পোস্ট শেয়ার করা যাবে না। নির্দেশ না মানলে অভিযুক্ত প্রতি ছাত্রদের থেকে ৫,০০০ টাকা জরিমানা করা হতে পারে। এমনকী তাঁদের হস্টেল থেকে বহিষ্কার করাও হতে পারে।' স্টুটেডন্টস ওয়েলফেয়ারের ডিনের তরফে জানানো হয়েছে, এটিকে শুধুমাত্র একটি খেলা হিসেবে যেন দেখেন ছাত্ররা। তবে এই খেলাকে কেন্দ্র করে কোনও প্রীতিকর ঘটনা কর্তৃপক্ষ কখনই বরদাস্ত করবে না।

২০১৬ সালে বিতর্কিত ঘটনা
প্রসঙ্গত, ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের পরাজয় হয়। এরপরেই শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ ওঠে, ভারত হেরে যাওয়ার পর সেদিন গভীর রাতে হস্টেলের একদল ছাত্র বাজি ফাটায়। এরপরেই হস্টেলে ছাত্রদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছাত্রদের একটি গোষ্ঠী কাশ্মীরের বাসিন্দা। অন্য গোষ্ঠীটিতে ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্ররা ছিল। এই সংঘর্ষের ফলে প্রতিষ্ঠানটির জানলার কাঁচ ভেঙে ফেলে। সংঘর্ষের জেরে কলেজের সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় বাইরে থেকে স্থানীয় বাসিন্দারা এসেছিল বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। পরিস্থিতি সামাল দিতে প্রতিষ্ঠানটি কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়। এশিয়াকাপকে ঘিরে অপ্রীতিকর অবস্থা এড়াতেই এই শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির কর্তৃপক্ষ আগাম সতর্কতা নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+