মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন?
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ বিজেপির ডাকে আয়োজিত হওয়া বিশাল জনসভাকে ঘিরে সকাল থেকেই উৎসাহ চোখে পড়ার মতো রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিকে কেন্দ্র করেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আজ ভোর থেকেই কর্মী-সমর্থকেরা ব্রিগেডমুখী হয়েছেন।

প্রধানমন্ত্রীর মোদীর আগমনের আগেই মঞ্চে বক্তব্য রাখার জন্য উঠে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হন। উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে তিনি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ যে বহুদিন ধরে উত্তরবঙ্গের নানারকম সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে কখনও সেরকম পরিবর্তন দেখা যায়নি।
নিশীথ প্রামাণিকের বক্তব্যে উত্তরবঙ্গের রাজবংশী ও আদিবাসী সম্প্রদায়ের কথাও উঠে আসে। তাঁর দাবি যে, এই অঞ্চলের মানুষের অনেক মৌলিক সমস্যা এখনও অমীমাংসিত রয়ে গিয়েছে। কটাক্ষের সুরে তিনি বলেন যে, "দক্ষিণবঙ্গে যখন তীব্র গরম পড়েছিল, তখনই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়েছিলেন। কিন্তু সেই সফরেও সাধারণ মানুষের সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।"
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গকে সামনে রেখেই এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ আরও জোরদার করে বিজেপি। নিশীথ প্রামাণিকের বক্তব্যের পর পরই রাজনৈতিক মহলে তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকের মতে আবার, উত্তরবঙ্গের সমস্যাকে সামনে রেখে আগামী দিনে রাজনৈতিক লড়াই আরও তীব্র করতে চাইছে বিজেপি।
অন্যদিকে আবার, সকাল থেকেই ব্রিগেডের ময়দানে কর্মী-সমর্থকদের ভিড় ছিল। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার মানুষ সভাস্থলে জড়ো হয়েছেন। উপস্থিত জনতার মধ্যে প্রধানমন্ত্রী মোদী ভাষণ শোনার জন্য উৎসাহ স্পষ্ট। রাজনৈতিক মহলের মতে, এই সভার মাধ্যমেই রাজ্যে নিজেদের শক্তি প্রদর্শনের বার্তা দিতে চাইছে বিজেপি।
অর্থাৎ সমস্তটা মিলিয়ে, প্রধানমন্ত্রীর ভাষণের আগেই ব্রিগেডে রাজনৈতিক উত্তাপ বেশ চড়াও হয়েছে। মোদীর বক্তব্যের দিকেই এখন সকলের নজর। মনে করা হচ্ছে যে, এই সভায় তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications