ছন্দে ফিরছে দেশের অর্থনীতি, বেড়েছে জিএসটি সংগ্রহের অর্থ, দীপাবলির আগে বার্তা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
ছন্দে ফিরছে দেশের অর্থনীতি, বেড়েছে জিএসটি সংগ্রহের অর্থ, দীপাবলির আগে বার্তা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
দীপাবলির আগেই লক্ষ্মী ফিরছে ঘরে। দেশের অর্থনীতির হাল নিয়ে সুখবর শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন দেশের অর্থনীতি ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে। বেড়েছে সরকারের জিএসটি সংগ্রহের পরিমাণও। প্রায় ১ লক্ষ কোটি জিএসটি সংগ্রহ বেড়েছে।

হাল ফিরছে অর্থনীতির
করোনা ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশের অর্থনীতি। দীপাবলির আগে সুখবর শোনালেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন ধীরে ধীরে অর্থনীতির হাল ফিরছে। ভারতের বৈদেশিক মূদ্রার সঞ্চয় বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন মুজিড সেই পূর্বাভাস দিয়েছিল আগে ভারতের অর্থনীতি নিয়ে সেটাও বদলানোর তথা ভাবছে।

বেড়েছে জিএসটি সংগ্রহ
করোনা মহামারীর মধ্যেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছে দেশের অর্থনীতি। বাণিজ্য ছন্দে ফিরতে শুরু করেছে। উৎসবের মরশুমে দোকানে কেনা বেচা বেড়েছে। তারসঙ্গে দেশের জিএসটি সংগ্রহও বেড়েছে। জিএসটি সংগ্রহ করোনা সংক্রমণের মধ্যে জিএসটি সংগ্রহে বিপুল ধাক্কা এসেছে। একাধিক রাজ্যের জিএসটি রিটার্ন বকেয়া পড়েছিল। সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠেছে মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন ১ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে কেেন্দ্রের।

ফিরছে জিডিপির হাল
দেশের আর্থিক পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজেই বলেছিলেন জিডিপি বৃদ্ধি শূন্যে গিয়ে পৌঁছতে পারে। কিন্তু সেই পরিমান ক্ষতি আর স্বীকার করতে হবে না কেন্দ্রকে ধীরে ধীরে ফিরছে জিডিপি বৃদ্ধিও। সেপ্টেম্বরের ত্রৈমাসিক হিসেব পর্যন্ত ৮.৬ হয়েছে দেশের জিডিপি বৃদ্ধি। এপ্রিল থেকে জুন মাসে দেশের জিডিপি বৃদ্ধি একেবারে তলানিতে এসে পড়েছিল।

ফিরছে আর্থিক হাল
এর আগে ভারতের আর্থিক অবস্থা একেবারে তলানিতে এসে পড়েছিল। ভারতের জিডিপি বৃদ্ধি এতোটাই খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আইএমএফের তরফে দাবি করা হয়েছিল বাংলাদেশ ভারতে ছাড়িয়ে যাবে। এই নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকে। আত্মনির্ভর ভারত প্রকল্পের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের এমনই অভিযোগ করে বিরোধীরা।












Click it and Unblock the Notifications