অর্থনীতি নিয়ে বিরোধীদের তোপের জবাব, বিহারে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন নির্মলা
বৃহস্পতিবার বিহার নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অনুষ্ঠানে পাটনা সাহিব থেকে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তিন দফায় নির্বাচন হতে চলেছে বিহারে। প্রথম দফার নির্বাচনের ২৮ অক্টোবর। এই পরিস্থিতিতে সব দলেরই নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হয়েছে। তবে বুঝেশুনে পা ফেলতে চেয়েছিল বিজেপি।

ইতিমধ্যেই বিহারে যুব ভোটারদের মনে জায়গা করে নিচ্ছেন তেজস্বী। রাজ্যের বেহাল অর্থনীতি এবং বেড়ে চলা বেকারত্বের হার নিয়ে নীতীশের সরকারকে তোপ দেগেই চলেছেন তেজস্বী। এই অবস্থায় বিরোধীদের নির্বাচনী ইস্তেহারেও ১০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি রয়েছে। বিরোধীদের এই তোপের জবাবেই ময়দানে নির্মলা সীতারমনকে নামানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।
বিহারে মোদী ঝড়ের আগেই নির্বাচনী প্রচারের ময়দানে ঝড় তুলেছেন তেজস্বী যাদব। এই পরিস্থিতিতে মোদীর বিহার সফরের আগে তাঁর হয়ে ময়দান তৈরিতে ব্যস্ত জেপি নাড্ডা সহ অন্যান্য বিজেপি নেতারা। সেই লক্ষ্যেও নির্মলা গিয়ে রাজ্যের যুব সমাজকে ফের আস্বস্ত করতে চাইছেন বলে মনে করা হচ্ছে।
এদিকে দুই দিনের বিহার সফরে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কংগ্রেসের উদ্দেশে কড়া ভাষায় তোপ দেগেছেন একাধি। কংগ্রেসকে দেশ-বিরোধী বলেও আখ্যা দেন জেপি নাড্ডা। নাড্ডা অভিযোগ করেন যে বিহারের নির্বাচন এলেই কংগ্রেস নেতারা পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ হন।












Click it and Unblock the Notifications