প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে থাকছেন নেতাজি! খারাপ রাজনীতি দেখা বন্ধ করুন, বিরোধীদের নিশানা নির্মলার
প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে থাকছেন নেতাজি! খারাপ রাজনীতি দেখা বন্ধ করুন, বিরোধীদের নিশানা নির্মলার
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের ( republic day) ট্যাবলো (Tableau) নিয়ে কোনও সিদ্ধান্ত নেয় না নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ট্যাবলো বিতর্কে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এর পিছনে খারাপ রাজনীতি দেখা বন্ধ করারও (stop seeing bad politics) আহ্বান জানিয়েছেন তিনি।

তিন রাজ্যের ট্যাবলো বাতিল
কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন এমন একটা সময়ে এই মন্তব্য করলেন, যে সময় বিজেপি বিরোধী শাসিত তিন রাজ্য পশ্চিমবঙ্গ, কেরল এবং তামিলনাড়ুর প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো বাতিল করে দেওয়া হয়েছে। আর এর পরেই সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন। ১৬ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ট্যাবলো বাতিল করা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। সেখানে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলে তিনি উল্লেখ করেছিলেন সুভাষচন্দ্র বসুর ১২৫ তন জন্মবার্ষিকী উপলক্ষে এবারের ট্যাবলোটি করা হয়েছিল। অন্যদিকে কেরল সরকার শুক্রবার সমাজ সংস্কারক নারায়ণ গুরুর ওপরে করা ট্যাবলো বাতিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। একইভাবে সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ক্ষোভ প্রকাশ করেছেন।

নির্দিষ্ট কমিটি ট্যাবলো বাছাই করে
নির্মলা সীতারমন বিষয়টি নিয়ে একাধিক টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, শিল্প, সংস্কৃতি, ভাস্তর্য, সঙ্গীত, স্থাপত্য-সহ বিভিন্ন ক্ষেত্রেই বিশিষ্ট ব্যক্তিরা ট্যাবলোগুলিকে তালিকা ভুক্তি করেন। তিনি বলেছেন, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত এবার ৫৬ টির মধ্যে ২১ টিকে তালিকাভুক্তি করা হয়েছে।
প্রত্যেক বছর বিভিন্ন রাজ্য, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে প্রস্তাব পাঠায়। এছাড়া প্যারেডের সময়ও নির্দিষ্ট। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এর মধ্যে থেকে বেছে নেন। এবার ৫৬টির মধ্যে থেকে ২১ টিকে বেছে নেওয়া হয়েছে বলে টুইটে জানিয়েছেন তিনি।

মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হয়
কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই সংক্রান্ত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হয়। তিনি বলেছেন এবার যে তিন রাজ্যের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে বাংলার ট্যাবলো ২০১৬, ২০১৭, ২০১৯ এবং ২০২১-এ গৃহীত হয়েছিল। অন্যদিকে ২০১৮ ও ২০২১-এ কেরল এবং ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে তামিলনাড়ুর ট্যাবলো গৃহীত হয়েছিল।

'খারাপ রাজনীতি দেখা বন্ধ করুন'
এবার পশ্চিমবঙ্গের ট্যাবলো ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরে। যে ট্যাবলো বাজ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নির্মলা সীতারমন বলেছেন, এবারে সিপিডব্লুডির ট্যাবলোতেও নেতাজি রয়েছে। ফলে নেতাজিকে ট্যাবলো থেকে বাদ দেওয়া হয়েছে, এমন খারাপ রাজনীতি দেখা বন্ধ করুন, বিরোধীদের কাছে আবেদনে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।












Click it and Unblock the Notifications