সামান্য আয়কর লঙ্ঘন করলে মামলার ভয় নেই, অভয় দিলেন অর্থমন্ত্রী সীতারামন
সামান্য আয়কর লঙ্ঘন করলে কোনও মামলা মোকদ্দমার ভয় নেই। আয়কর বিভাগের নয়া সিদ্ধান্তের পর সবাইকে অভয় দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সামান্য আয়কর লঙ্ঘন করলে কোনও মামলা মোকদ্দমার ভয় নেই। আয়কর বিভাগের নয়া সিদ্ধান্তের পর সবাইকে অভয় দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার নির্মলা সীতারামন বলেন, উপযুক্ত মাত্রায় আয়কর লঙ্ঘন করলেই মামলা শুরু করা হবে। ছোট করদাতাদের ক্ষেত্রে কর না দিলে সে অর্থে মামলা শুরু করা হবে না।"

তিনি বলেন, কর বিভাগের দু'জন ঊর্ধ্বতন আধিকারিককে নিয়ে একটি কলেজিয়াম তৈরি করা হচ্ছে। তাঁরা খতিয়ে দেখার পর যদি মনে করা হয় মামলা করা জরুরি, তখনই ২৫ লক্ষ টাকার নীচে খেলাপি মামলা শুরু হবে। নির্মলা সীতারামন বলেন, কেউই মামলা শুরু করতে চান না। তাই তাদের এই অনুমতি দেওয়া হল।
শনিবার নির্মলা সীতারামন নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে এ কথা জানান, তার পাশাপাশি মূল্যস্ফীতি সম্পর্কে কথা বলতে গিয়ে নির্মলা সীতারমন বলেন, বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশে শিল্প উৎপাদনে সুস্পষ্ট লক্ষণ রয়েছে। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী সরকার ভারতের রফতানি বাড়াতে ও রিয়েল এস্টেট খাতকে আরও জোরদার করতে পদক্ষেপ নিচ্ছে।
নির্মলা সীতারমন রফতানি পণ্যের উপর কর বা ট্যাক্সের একটি নতুন স্কিম ঘোষণা করেন। তিনি বলেন, এই স্কিমটি ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ইন্ডিয়া স্কিম মার্চেন্ডাইজ এক্সপোর্ট স্কিমে রূপান্তরিত হবে। নির্মলা সীতারমণ রফতানিকারীদের জন্য ৫০,০০০ কোটি টাকা ব্যয় করছেন তাঁদের উৎসাহিত করার জন্য করা হচ্ছে। এই পদক্ষেপের জন্য সরকারের প্রতি বছরে ১৭০০ কোটি টাকা ব্যয় হতে পারে।












Click it and Unblock the Notifications