পর্যটনের স্বার্থে বড় ঘোষণা কেন্দ্রের, ৫ লক্ষ টুরিস্ট ভিসার অনুমোদন জানালেন নির্মলা সীতারামন
পর্যটনের স্বার্থে বড় ঘোষণা কেন্দ্রের, ৫ লক্ষ টুরিস্ট ভিসার অনুমোদন জানালেন নির্মলা সীতারামন
করোনা থাবায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে পর্যটন ক্ষেত্র। এই পর্যটন শিল্পকে চাঙ্গা করতে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৫ লক্ষ ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ বিনা চার্জে অনুমোদন দিয়েছে কেন্দ্র। একই সঙ্গে পর্যটন ব্যবসায়ী এবং গাইডদেরও বিশেষ ঋণের কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

পর্যটনে ক্ষতি
করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পর্যটন শিল্পে। করোনার কারণে কেউ বেড়াতে যেতে সাহস পাচ্ছেন না। আবার বাইরে থেকেও বিদেশি পর্যটকরা বেড়াতে আসছেন না। পর্যটন শিল্পের কারণে একটা বড় অংশের টাকা কোষাগারে জমা পড়ছে না। কারণ দেশের মোচা অঙ্কের রাজস্ব এই পর্যটন শিল্প থেকেই আসে। বিশেষ করে বিদেশী পর্যটকদের কাছ থেকে আসে।

৫ লক্ষ টুরিস্ট ভিসা
কোষাগারের ঘটতি আঁচ করেই পর্যটন শিল্পকে চাঙ্গা করতে তৎপর হয়েছে কেন্দ্র। তার পরেই ৫ লক্ষ ট্যুরিস্ট ভিসা বিনা চার্জেই অনুমোদনদিয়েছে কেন্দ্র। মোদী সরকারের এই পদক্ষেপে কিছুটা হলেও আশার আলো দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। কারণ গত দেড় বছরে গোয়া, রাজস্থান, কেরল সহ দেশের একাধিক জায়গায় বিদেশি পর্যটক নেই বললেই চলেছে। ২০২২ সালে ৩১ মার্চের মধ্যে যাঁরা ভারতে ভ্রমণে জন্য ভিসার আবেদন করবেন তাঁরা এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবং এক জন পর্যটক একবারই এই সুবিধা পাবেন।

পর্যটনে ঋণের সুবিধা
ধুঁকতে থাকা পর্যটন ব্যবসায়ীদের বিশেষ ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে ট্রাভেল এজেন্সির লোকেরা। ট্যুরিস্ট গাইডরাও ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত গাইডরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন এই কোভিড পরিস্থিতির কারণে।

সামনেই পর্যটন মরশুম
পুজোর আগে থেকেই শুরু হয়ে যায় দেশে পর্যটন মরশুম। এবারও তাই হবে আশা করেই পর্যটন শিল্পের দিকে বিশেষ নজর দিয়েছে মোদী সরকার। সেকারণেই একাধিক ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নতুন করে পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই একাধিক প্রকল্পের ঘোষণা।












Click it and Unblock the Notifications