Union Budget 2024: মহিলা-যুব-গরিব এবং কৃষক, বিকশিত ভারত গড়তে চার দিশায় উন্নয়নের বার্তা সীতারমনের
তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়েই মঙ্গলবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন বিকশিত ভারত গড়ে তুলতে সমাজের চারস্তরের মানুষের উন্নয়ন সবার আগে জরুরি।
সেকারণে এই বাজেটে মহিলা, যুবা, গরিব এবং কৃষকদের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। বেশি করে কর্ম সংস্থান তৈরি করা হবে যুবাদের জন্য। মহিলাদের উন্নয়নে একাধিক প্রকল্প তৈরি করা হবে। সেই সঙ্গে গরিব মানুষের আয় বৃদ্ধি এবং কৃষকদের আয় বৃদ্ধিতে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বাজেট বক্তৃতার শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাই মূল টার্গেট। সেই সঙ্গে কর্মসংস্থান তৈরি করতেও বদ্ধ পরিকর
মোদী সরকার। সেকারণে সমাজের এই চার স্তরের উন্নয়ন অত্যন্ত জরুরি। এদের উন্নয়ন না হলে বিকশিত ভারত তৈরি করা যাবে না। সেকারণে মোদী সরকার আগামী পাঁচ বছরে দেশে ৪ কোটি কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ নিয়েছে। পরিকাঠামো গত ক্ষেত্র থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে ৪ কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য দেশের বেকারত্ব চরম আকার নিয়েছে। এই নিয়ে সংসদে সরব হয়েছিলেন বিরোধীরা।
১৫ হাজার বেতনের সমপরিমাণ ইপিএফ দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কর্মসংস্থান তৈরি না করার কারণে যে ভোট ব্যাঙ্কে ধাক্কা খেয়েছিল বিজেপি সেকথা মাথায় রেখে এবারের বাজেটে ভুল শুধরে নিয়েছে মোদী সরকার। সেকারণে সবার আগে দেশে যুবদের কর্মসংস্থান তৈরির কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
ইন্টার্ন শিপের জন্য ৫০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ৫০০ বড় কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ তৈরি করা হবে প্রকশিক্ষিত যুবাদের। সেই সঙ্গে মুদ্রালোনের পরিমাণ বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে।
যুবদের পাশাপাশি মহিলাদের উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে মহিলা ভোটারদের জোরে ই বিজেপি অনেকটা ভোট পেয়েছে। সেকারণে মহিলাদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছে এই বাজেটে। মহিলাদের জন্য কর্মসংস্থান বেশি করে তৈরি করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।












Click it and Unblock the Notifications