Nirmala Sitharaman’s Budget 2024 look: সাদা এবং বেগুনি রঙের শাড়িতেই জনমোহনী বাজেট পেশ নির্মলার! কেন জানেন?
Nirmala Sitharaman's Budget 2024 look: দেশের অর্থমন্ত্রী হিসাবে সপ্তমবারের জন্য বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। আর এই বাজেট ঘিরে ক্রমশ চড়ছিল উত্তেজনার পারদ। বিশেষ করে যেভাবে সমস্ত জিনিসের দাম বাড়ছে সেখানে মোদী সরকারের এই বাজেট ঘিরে দেশের মানুষের প্রত্যাশা বাড়তে থাকে। সে কথা মাথায় রেখেই কার্যত জনমোহনী বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ।
একগুচ্ছ দেশের যুব সম্প্রদায়ের জন্য। কিন্তু দেশের অর্থমন্ত্রী হলেও সবসময় সাধারণ জীবন যাপনের অভ্যস্ত নির্মলা সীতারমন। আর সেটা সবসময় নজর কাড়ে।

Nirmala Sitharaman's Budget 2024 look: শাড়িতেই থাকে নজর
প্রত্যেকবারই বাজেটের সময় নির্মলা সীতারমনের শাড়ির দিকে নজর থাকে। এবারও ছিল। ইতিমধ্যে লাল ট্যাব হাতে পোজ দিয়েছেন অর্থমন্ত্রী। এবার তাঁর পরনে ছিল সাদা এবং বেগুনি রঙের তসর সিল্ক। এমনকি ব্লাউজের রঙ গাঢ় বেগুনি রঙের। যা অবশ্যই সাধারণ নির্মলাকে অসাধারণ করে তুলেছে। ২০২৪ সালে যখন অন্তবর্তী বাজেট পেশ করেন সেই সময় একেবারে নীল রঙের তসর সিল্ক ছিল পড়েছিল। শাড়ি জুড়ে ছিল সাদা সুতোর কাথা স্টিচের কাজ।
বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে অর্থমন্ত্রীর পদ গ্রহণের পর থেকে, লাগাতার ঐতিহ্যবাহী তাঁতের প্রচার করে চলেছেন নির্মলা সীতারমন। গত ২০২৩ সালে বাজেট পেশের সময় একই ভাবে শাড়ি পড়েছিল। সেই সময় ঐতিহ্যগত পারম্পরিক মন্দির বর্ডারের শাড়ি পড়েছিলেন। শাড়িতে ছিল বিভিন্ন সুতোর কাজ। এছাড়াও ২০২২ সালে বাজেট পেশের সময়েও ওডিশার বোমকাই শাড়ি পড়েছিলেন। যার উপর ছিল আকর্ষণীয় মেরুন এবং রূপোলি সুতোর কাজ।
তবে ২০২১ সালে নির্মলা সীতারমনের শাড়ির প্রশংসা একেবারে সবার মুখে মুখে ছিল। সেই সময় তাঁর পরণে ছিল লাল এবং সাদা রঙের পোচামপল্লি শাড়ি। হায়দরাবাদের বিখ্যাত শাড়ি এটি। এমনকি ২০২০ সালেও বাজেট পেশের সময় একই ভাবেই শাড়ি পড়ে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। সেই সময় তাঁর পরণে ছিল হলুদ এবং সোনালি রঙের সিল্ক। ২০১৯ সালে দেশের অর্থমন্ত্রী হিসাবে প্রথম বাজেট পেশ করেন।
একেবারে চমক দেন। দীর্ঘদিনের রীতি ভেঙে ব্রিফকেসের বদলে কেন্দ্রীয়মন্ত্রীর হাতে হালখাতা দেখা যায়। যদিও পরে ট্যাব হাতেও দেখা যায়। আর সেভাবেই এবারও বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। সেই ২০১৯ সালে বাজেট ভাষণের রীতিতে বদল আনলেও পরনে সেই শাড়ি ছিল। গাঢ় গোলাপি রঙের মঙ্গলগিরি শাড়ি পরেছিলেন।












Click it and Unblock the Notifications