স্বামী বিবেকানন্দ থেকে 'চাণক্য নীতি'র উদ্ধৃতি বাজেট অধিবেশনে! সীতারমন দাপুটে বক্তব্যে কী উঠে এলো

২০১৯ সালের কেন্দ্রীয় বাজেট সাক্ষী থেকেছে বহু বছর বাদে এক মহিলা অর্থমন্ত্রীর বাজেট পেশের বিরল দৃশ্যের।

২০১৯ সালের কেন্দ্রীয় বাজেট সাক্ষী থেকেছে বহু বছর বাদে এক মহিলা অর্থমন্ত্রীর বাজেট পেশের বিরল দৃশ্যের। এদিন ২ ঘণ্টা ১৫ মিনিটের বক্তব্য়ে সংসদ ভবনে কার্যত দাপটের সঙ্গে নিজের বক্তব্য পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর সেই দাপুটে বক্তব্যে যেমন উঠে এসেছে ' নারীই নারায়ণী'র মতো কথা, তেমনই চাণক্য নীতি জায়গা করে নিয়েছে নির্মলা সীতারমনের বক্তব্যে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন বিষয় উদ্ধৃতি উঠে এসেছে অর্থমন্ত্রীর বক্তব্যে।

স্বামী বিবেকানন্দ ও নির্মলা সীতারমন

স্বামী বিবেকানন্দ ও নির্মলা সীতারমন

নারীশক্তির উন্নয়ন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নির্মলা সীতারমন এদিন উল্লেখ করেন স্বামী বিবেকানন্দের উক্তি। স্বামীজিকে উল্লেখ করে তিনি বলেন,'স্বামীজি বলেছিলেন, মহিলাদের অবস্থার উন্নতি না হলে কিছুতেই উন্নয়ন সম্ভব নয়। একটা ডানায় চড়ে কখনওই উড়ে বেড়ানো সম্ভব নয়।'

চাণক্যনীতি

চাণক্যনীতি

'করায়ে পুরুষা কারে না লক্ষ্যম সম্পাদায়তে ', চাণক্যের এই বাণী আওড়ে আজ অর্থমন্ত্রী বলেন, যদি মনে করা হয় কোনও কাজ করা হবে, তাহলে সেই কাজ করা হবে অবশ্যই। এমনই এক বক্তব্যকে সামনে রেখে এদিন বাজেট অধিবেশন শুরু করেন অর্থমন্ত্রী।

উর্দু শায়রি

উর্দু শায়রি

এদিনের বক্তব্যে নির্মলা সীতারমনের বক্তব্যের পরতে পরতে যেন ঠিকরে বেড়িয়ে এসেছে আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে এদিন উর্দু শায়রি উল্লেখ করে নির্মলা বলেন, ' ইয়কিন হ্যায় তো কোই রাস্তা নিকলতা হ্যায় হাওয়া কি ওট ভি লেকর চিরাগ জ্বলতা হ্যায় '। অর্থাৎ যদি আত্মবিশ্বাসী হও তাহলে রাস্তা পারেব, ঠিক যেভাবে ঝোড়ো হাওয়াতেও প্রদীপ জ্বলতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+