Budget 2024: নির্মলার সপ্তম বাজেটে থাকবে 'বিকশিত ভারত'-এর ছায়া, কী মনে করছেন বিশেষজ্ঞরা
সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মুরারজি দেশাইয়ের রেকর্ড ভাঙবেন তিনি। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে কী থাকবে সেদিকে তাকিয়ে রয়েছে আম জনতা।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তৃতীয় মোদী সরকারের সবকা বিকাশ নীতিকে সামনে রেখেই এই বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০৪৭ সালের মধ্যে দেশকে তৃতীয় অর্থনীতির দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উন্নত ভারতের লক্ষ্যে সপ্তম বাজেট পেশ করতে চলেছেন তিনি।

২০১৯ সাল থেকে বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন। তিনিই প্রথম স্যুটকেসের পরিবর্তে লাল রঙের ব্যাগ নিয়ে সংসদে বাজেট পেশ করতে যাওয়ার রীতি শুরু করেন। পুরনো ব্রিটিশ আমলের রীতি ভেঙে ভারতের নিজস্বতা নিয়েই সংসদে বাজেট পেশ করেছিলেন তিনি। তারপর থেকে প্রতিবারই লাল রঙের ব্যাগ নিয়েই বাজেট পেশ করতে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
কিন্তু দেশের আর্থিক পরিস্থিতিতে যে উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ফিনান্সিয়াল ডেফিসিট অনেকটাই তৈরি হয়েছে। সরকারের খরচ এবং আয়ের মধ্যে ফারাক তৈরি হয়েছে। ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে ৫.১ শতাংশ দখানো হয়েছিল। সেটা ৫.৮ শতাংশ ছিল। সেটা অনেকটাই কমেছে। ২০২৬ অর্থবর্ষে ৪.৫ শতাংশ হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ দেশের অর্থনীতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করা হয়েছে।
গত বছরের তুলনায় এই বছরে সরকারের খরচের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। গত বছর যেখানে ১১.৫ শতাংশ হয়ে গিয়েছিল। সেটা কমে ৯.৫ শতাংশ হয়েছে বলে জানানো হয়েছে। জিএসটি কালেকশনও ১০ শতাংশ থেকে বেড়ে ১১ শতাংশ হয়ে গিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে কর সংগ্রহ আরও বাড়বে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications