Union Budget 2024: ৪০০ টি বন্দে ভারত এক্সপ্রেস! নির্মলার বাজেটে রেলের জন্যে বিপুল বরাদ্দের সম্ভাবনা
Union Budget 2024: সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের মুখে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) । আগামীকাল ১ লা ফেব্রুয়ারি এই বাজেট ঘিরে বাড়ছে প্রত্যাশার পারদ। নির্বাচনের দিকে তাকিয়ে একাধিক জনমুখী ঘোষণা মোদী সরকার করতে পারে বলে অনুমান।
বিশেষ করে ভারতীয় রেলের জন্যে একগুচ্ছ বড় ঘোষণা মোদী সরকার করতে পারে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে বন্দে ভারত এবং অমৃত ভারত এক্সপ্রেস সফল হওয়ার জন্যে রেলের জন্যে বড় ঘোষণা (Union Budget 2024) নির্মলা সীতারমন করতে পারেন।

অন্তর্বর্তী এই বাজেটে (Interim Budget) 2024-25 সালে ভারতীয় রেলের (Indian Railways) জন্য পর্যাপ্ত পুঁজির দিশাও এই বাজেটে (Union Budget 2024) থাকবে বলে মনে করা হচ্ছে।
Union Budget 2024: রেকর্ড তিন লাখ কোটি পেতে পারে রেল
বিশেষজ্ঞদের মতে, এবার বাজেটে রেলের দিকে বাড়তি নজর থাকবে। এবারের বাজেটে (Union Budget 2024) রেকর্ড তিন লাখ কোটি রেলের জন্যে বরাদ্দ করতে পারে মোদী সরকার। গত বছরের তুলনায় যা ২৫ শতাংশ বেশি হবে।
গত বছর 2.40 লাখ টাকা রেলের মান উন্নয়নের জন্যে বরাদ্দ করা হয়েছিল। 2013-14 আর্থিক বছরের তুলনায় যা ছিল ৯ গুণ। এবার আরও টাকা মোদী সরকার দেশজুড়ে রেলের মান উন্নয়নের জন্যে বাজেটে বরাদ্দ করতে পারে বলে মনে করা হচ্ছে।
Union Budget 2024: রেলের আধুনিকীকরণ
বর্ধিত বাজেট (Union Budget 2024) দেশজুড়ে ভারতীয় রেলের আধুনিকীকরণের জন্য ব্যবহার করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যার মধ্যে রয়েছে দ্রুতগামী ট্রেন, স্টেশন উন্নত করা, নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো এবং মাল পরিবহনের জন্য বিশেষ করিডোর তৈরি করা।
রেলের পরিকাঠামো এবং সুরক্ষার ক্ষেত্রে বেশি বরাদ্দ মোদী সরকার করতে পারে বলে মনে করা হচ্ছে। গত কয়েকমাস আগেই ওডিশায় ভয়ঙ্কর রেল দুরঘটনা ঘটেছে। এমনকি ছোট ছোট একাধিক ঘটনা ঘটেছে। সেদিকে তাকিয়েই সুরক্ষায় এবার বিশেষ নজর বাজেটে দেওয়া হবে।
Union Budget 2024: ৪০০ বন্দে ভারত!
এই বছর ৪০০ টি বন্দে ভারত (Vande Bharat Train) চালানোর পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। বর্তমানে ৪১টি ট্রেন (Vande Bharat Train) দেশের একাধিক রুটে চলছে। এই সমস্ত ট্রেনের গতি বাড়িয়ে প্রতি ঘণ্টায় ১৩০ করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর তা করতে লাইন সহ সুরক্ষা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে অমৃত ভারত স্টেশন স্কিমে বরাদ্দ বাড়াতে পারে মোদী সরকার (Union Budget 2024)। এই স্কিমে বর্তমানে 1275 টি স্টেশনের মান উন্নয়নের কাজ চলছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications