রাফায়েল ফাইটার প্লেন চুক্তি নিয়ে বিরোধীদের একহাত নিলেন নির্মলা, পাল্টা এই প্রশ্ন কংগ্রেসকে
৩৬টি রাফায়েল ফাইটার প্লেন কেনার বিষয়ে চুক্তি নিয়ে বিরোধীদের দুর্নীতির অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
৩৬টি রাফায়েল ফাইটার প্লেন কেনার বিষয়ে চুক্তি নিয়ে বিরোধীদের দুর্নীতির অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। তিনি এই ধরনের অভিযোগগুলি অত্যন্ত 'লজ্জাজনক' বলে আখ্যা দেন।

এদিন নির্মলা সীতারমন দাবি করেন যে, ফাইটার প্লেনগুলির বিষয়ে গোটা চুক্তিই নির্দিষ্ট নিয়ম মেনে স্বচ্ছ প্রক্রিয়াতে হয়েছে। কংগ্রেস নেতা রাগুল গান্ধি এর আগে দাবি করেন যে , রাফায়েল চুক্তির ক্ষেত্রে একজন বিশেষ ব্যাবসায়ীকে সুবিধা করে দিতে চুক্তির বিষয়ে বহু কিছু কারচুপি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, রাহুলের অভিযোগের তির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দিকে ছিল।
এদিকে, এই অভিযোগকে নস্যাৎ করে সীতারমন বলেন, এই ধরনের অভিযোগ ভারতীয় সেনার পক্ষে ক্ষতিকর। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন এই ফাইটার প্লেন কেনার বিষয়ে ১০ বছর কেন চুপ ছিল কংগ্রেস? কেন দেশের জাতীয় সুরক্ষার জন্য তা কেনা হয়নি, এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।












Click it and Unblock the Notifications