দেশের অর্থনীতি সবচেয়ে খারাপ দশা হয়েছিল মনমোহন-রাজন জমানায়, পাল্টা আক্রমণ সীতারামনের
বেহাল দশা জেনেও স্বীকার করতে রাজি নয় মোদী সরকার। উল্টে কংগ্রেস জমানার অর্থনীতি নিয়ে আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বেহাল দশা জেনেও স্বীকার করতে রাজি নয় মোদী সরকার। উল্টে কংগ্রেস জমানার অর্থনীতি নিয়ে আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার তিনি সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে পাল্টা আক্রমণ করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি মনমোহন এবং রাজনের জমানাতেই দেশের ব্যাঙ্কিং সেক্টর সবচেয়ে খারাপ দশার মধ্য দিয়ে গিয়েছিল।

রাজনকে পাল্টা আক্রমণ নির্মলার
এক সময়ে যিনি দাপটের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ সামলেছিলেন সেই দক্ষ অর্থনীতিবিদ রঘুরাম রাজনীতিকে সপাটে ভুল বলে সুর চড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিেয় নির্মলা বলেন, তাঁর মূল লক্ষ্য এখন রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কগুলির উন্নয়ন। কারণ এই ব্যাঙ্কই দেশের লাইফলাইন। সেটা ভুলে যাননি। কারণ এখনও পর্যন্ত রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক গুলি সরকারের নীতির উপর নির্ভরশীল। রাজনের জমানায় শুধু মাত্র ফোনকল এবং রাজনৈতির নেতাদের নির্দেশেই চলত ব্যাঙ্ক এমনই অভিযোগ করেছেন তিনি। সেই পরিস্থিতি এখন আর নেই। এখন অনেক স্বাধীনভাবে রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কগুলি কাজ করতে পারে বলে দাবি করেছেন নির্মলা।

মনমোহন-রাজনের জমানাতেই খারাপ ছিল ব্যাঙ্কের দশা
একযোগে দুই অর্থনীতিবিদকেই দুেষছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এই দুই অর্থনীতিবিদের জমানাতেই ব্যাঙ্কের করুণ দশা তৈরি হয়েছিল বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন নির্মলা। তিনি বলেছেন, রাজন যে দেশের অর্থনীতি নিয়ে চিন্তাভাবনা করেন সেটা যথেষ্ট ভাল এবং তাঁর জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। কিন্তু এই রাজনের কারণেই ব্যাঙ্কিং সেক্টর ধুঁকতে শুরু করে বলে দাবি করেেছন তিনি। আর তাতে মদত দিয়ে গিয়েছিলেন মনমোহন সিং।

মোদীর সমালোচনায় রাজন
মোদী সরকার ক্ষমতায় আসছে জেনেই পদত্যাগ করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন। তারপর থেকে মোদী সরকারের একাধিক নীতি নিয়ে প্রকাশ্যেই সরব হয়েছিলেন তিনি। দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর যে আর্থিক সংকট তৈরি হয়েছে তার জন্য আর্থিক নীতিকেই দায়ি করেছেন তিনি। কয়েকদিন আগেই মোদী সরকারের আর্থিক নীতির সমালোচনায় রাজন বলেছিলেন, যে পথ মোদী সরকার বেছেছেন তাতে কোনও ভাবেই দেশের আর্থিক উন্নয়ন সম্ভব নয়।
এমনকী বিজেপি সরকারের বিভেদের রাজনীতি দেশের অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলছে বলেও অভিযোগ করেছেন রাজন। তিনি দাবি করেছিলেন দেশের আর্থিক উন্নয়নে নজর না দিয়ে মোদী সরকার মেরুকরণের রাজনীতিকেই বেশে গুরুত্ব দিচ্ছেন। তাতে আরও পিছনের দিকে যাচ্ছে দেশ।












Click it and Unblock the Notifications