ভারতের জিডিপি বৃদ্ধি পাবে ৭.৪ শতাংশে! ২০২৩-এর পূর্বাভাস দিলেন অর্থমন্ত্রী সীতারামন

ভারতের জিডিপি বৃদ্ধি পাবে ৭.৪ শতাংশে! ২০২৩-এর পূর্বাভাস দিলেন অর্থমন্ত্রী সীতারামন

ভারতের জিডিপি বেড়ে ৭.৪ শতাংশ হবে ২০২৩-এ। শুক্রবার আগামী বছরের জন্য এমনই পূর্বাভাস দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, ভারতের জিডিপি আগামী অর্থ বছরে ৭.৪ শতাংশে বৃদ্ধি পাবে। পরের বছর একইস্তরে বৃদ্ধি অব্যাহত থাকবে বলেও আভাস দিয়েছেন অর্থমন্ত্রী। কার্যত রাজনৈতিক দলগুলিকে প্রাক-নির্বাচনের প্রতিশ্রুতিই যেন দিয়ে দিলেন তিনি।

জিডিপি বৃদ্ধির হার একই থাকবে আগামী অর্থবর্ষে

জিডিপি বৃদ্ধির হার একই থাকবে আগামী অর্থবর্ষে

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও জোর দিয়ে বলেন, এই অর্থবছরে জিডিপি ৭.৪ শতাংশ বৃদ্ধি পাবে এবং ২০২৪-এর অর্থনৈতিক বছরেও জিডিপি বৃদ্ধির হার একই থাকবে। নির্মলা সীতারামনের কথায়, বিশ্বব্যাপী চ্যালেঞ্জিং পরিস্থিতি অব্যাহত রয়েছে। এখনও সতর্কতা অবলম্বন করার সঠিক সময় আসেনি। কারণ বিশ্বব্যাপী অর্থনীতি এখনও দোলাচলে।

জিডিপি বৃদ্ধির ধারা নিয়ে নির্মলা সীতারামন

জিডিপি বৃদ্ধির ধারা নিয়ে নির্মলা সীতারামন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী শুক্রবার মুম্বইয়ে এফই বেস্ট ব্যাঙ্কস অ্যাওয়ার্ড ইভেন্টে বক্তৃতা দিচ্ছিলেন। সেখানেই উন্নয়নের উপর ভিত্তি করে তিনি জিডিপি নিয়ে আগামী দু-বছরের পূর্বাভাস দিয়েছেন। বলেছেন ২০২৪ পর্যন্ত ৭.৪ শতাংশ জিডিপি বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাঙ্ক আগামী দুই অর্থ বছরের জন্য ভারতের প্রবৃদ্ধি সবথেকে দ্রুত হবে বলে অনুমান করেছে। এবং তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিশ্বের অর্থনীতি সুস্থির না হলে খুবই জটিল অবস্থা

বিশ্বের অর্থনীতি সুস্থির না হলে খুবই জটিল অবস্থা

তিনি বলেন,, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ক্রমাগত চ্যালেঞ্জিং হয়ে উঠছে। প্রতিটি দেশ রফতানি খাতে সমস্যার সম্মুখীন হবে। কারণ বৈশ্বিক প্রবৃদ্ধি মন্থর হয়ে রয়েছে এখনও। সরকারও এই ধরনের সংস্থাগুলির সঙ্গে মাথাব্যথা মোকাবিলায় কাজ করতে প্রস্তুত। কারণ বিশ্বের অর্থনীতি সুস্থির না হলে খুবই জটিল হবে পরিস্থিতি।

দেশের অর্থনীতিকে সুস্থির রাখা একটা চ্যালেঞ্জের

দেশের অর্থনীতিকে সুস্থির রাখা একটা চ্যালেঞ্জের

সর্বশেষ মুদ্রানীতি কমিটির ঘোষণার সময় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭.২ শতাংশ বজায় রাখা সম্ভব হয়েছে। কারণ অর্থনীতি এখনও উচ্চ মুদ্রাস্ফীতির সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। এই অবস্থায় দেশের অর্থনীতিকে সুস্থির রাখা একটা চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ নিয়েই কাজ করছেন তাঁরা।

দু-বছরের অর্থনীতি নিয়ে পূর্বাভাসের প্রেক্ষাপটে

দু-বছরের অর্থনীতি নিয়ে পূর্বাভাসের প্রেক্ষাপটে

২০২২-২৩ অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির পরিমাণ ছিল ৬.২ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.২ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৪.১ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৪ শতাংশের সঙ্গ ভারসাম্য রেখেই ৭.২ শতাংশ বজায় রাখা হয়েছে পরবর্তী আর্থিক বছরের জন্য। আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর জানিয়ছেন ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি বৃদ্ধি ৬.৭ শতাংশে অনুমান করা হয়েছে। মোট কথা ব্যালেন্স করেই আগামী দু-বছরের অর্থনীতি নিয়ে পূর্বাভাস দিয়েছেন নির্মলা সীতারামন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+