‌বাজেট ২০২০:‌ বাজেট ভাষণের সময় অসুস্থ হয়ে পড়েন নির্মলা সীতারমন

এই প্রথমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেট ২০২০–এর ভাষণ সম্পূর্ণ করতে পারলেন না। এমনিতেই বাজেটের নথি বেশ দীর্ঘই ছিল। সংসদ সূত্রে জানা গিয়েছে, ভাষণ দিতে দিতে তিনি মাঝপথেই থেমে যান এবং অসুস্থ বোধ করায় তিনি বসে পড়েন। এরপর সীতারমনকে চিনি দেওয়া হয়।

বাজেটের ভাষণ চলাকালীন রক্তচাপ বেড়ে যায় অর্থমন্ত্রীর

বাজেটের ভাষণ চলাকালীন রক্তচাপ বেড়ে যায় অর্থমন্ত্রীর

জানা গিয়েছে, অর্থমন্ত্রী অসম্ভব রকমভাবে ঘামছিলেন। সীতারমন লোকসভায় জানান যে বাজেটের মাত্র দু'‌টো পাতাই পড়া বাকি রয়েছে এবং তিনি সেটা একটু বিশ্রাম নিয়ে পড়তে চাইছিলেন। তাঁর সহকর্মী তাঁকে ক্যান্ডিও দেন। সীতারমনের রক্তচাপ কমে গিয়েছিল এবং তিনি বসতে চাইছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর তাঁকে এক গ্লাস জল দেন। এরপর অর্থমন্ত্রীর ঘনিষ্ঠরা জানান যে তিনি এখন সুস্থ বোধ করছেন এবং রাজ্যসভায় গিয়ে বাজেটের ভাষণ সমাপ্ত করতে চান। তবে দু'পাতার বাজেট তিনি অনেকটাই সংক্ষিপ্ত করে দেন বলে জানা গিয়েছে।

দীর্ঘ ভাষণ দিয়ে নিজের রেকর্ড ভাঙলেন সীতারমন

দীর্ঘ ভাষণ দিয়ে নিজের রেকর্ড ভাঙলেন সীতারমন

নির্মলা সীতারমন শনিবার সবচেয়ে দীর্ঘতম বাজেটের ভাষণে নিজের রেকর্ডই ভেঙেছেন। গত বছর তিনি ২ ঘণ্টা ১৭ মিনিটে বাজেটে ভাষণ দেন। কিন্তু এ বছর তিনি ২ ঘণ্টা ৪১ মিনিটের ভাষণের পর শ্বাস নেওয়ার জন্য থামেন। টানা ২ ঘণ্টা ৪১ মিনিট ভাষণ দেন মোদী সরকারের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেটে দীর্ঘতম ভাষণের যে নজির গত বছর তিনি গড়েছিলেন তা ভেঙে নয়া নজির সৃষ্টি হল তাঁর দ্বিতীয় বাজেট ভাষণে। দীর্ঘ এই বাজেট বক্তৃতায় যোগ হয়েছিল কাশ্মীরি শ্লোক ও তামিল কবিতাও। কয়েক মিনিটের ব্যবধানে পূর্বসূরী যশবন্ত সিনহাকে পিছনে ফেলে দিয়েছিলেন তিনি। ২০০৩ সালে ২ ঘণ্টা ১৩ মিনিটের বাজেট ভাষণ দিয়েছিলেন যশবন্ত সিং।

মনমোহন সিংয়ের প্রতিক্রিয়া

মনমোহন সিংয়ের প্রতিক্রিয়া

২০১৪ সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট ভাষণের সময় ছিল দীর্ঘ ২ ঘণ্টা ১০ মিনিট। প্রাক্তন অর্থমন্ত্রী মনমোহন সিং ১৯৯১ সালে তাঁর দীর্ঘ বাজেট ভাষণ পেশ করেছিলেন। তিনি এদিন বলেন, ‘‌এটা অনেক বড় বাজেট ছিল। আমি পুরোটা শুনতেও পারিনি।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+