'সুপ্রিম কোর্টকেও মানছে না গান্ধী পরিবার' রাফালে নিয়ে চূড়ান্ত আক্রমণে নির্মলা সীতারমন
গান্ধী পরিবার ঔদ্ধত্য দেখাচ্ছে। সুপ্রিম কোর্টের রায়কেও মানতে চাইছে না। এই বলে রাহুল গান্ধীর দলকে আক্রমণ করলেন নির্মলা সীতারমন।
গান্ধী পরিবার ঔদ্ধত্য দেখাচ্ছে। সুপ্রিম কোর্টের রায়কেও মানতে চাইছে না। রাফালে মামলায় আদালতের রায় কেন্দ্রের পক্ষে যাওয়ায় তা কংগ্রেস মেনে নিতে পারছে না। এই বলে রাহুল গান্ধীর দলকে আক্রমণ করলেন নির্মলা সীতারমন। তিনি বলেন, দেশের মানুষকে মিথ্যা বলে, ভুলপথে চালিত করছে জেনেও কংগ্রেস রাফালে ইস্যুতে সেটাই চালিয়ে গিয়েছে। এতটাই তাঁদের ঔদ্ধত্য যে সুপ্রিম কোর্টের রায়কেও তাঁরা মানতে চাইছে না।
|
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাফালের দাম নিয়ে বছরভর দেশের মানুষকে মিথ্যা কথা বলেছে কংগ্রেস। অথচ সুপ্রিম কোর্ট রাফালে নিয়ে সমস্ত পিটিশন খারিজ করে দিয়েছে।
|
নির্মলা জানিয়েছেন, বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার রাফালের দাম নিয়ে খুঁটিনাটি তথ্য ক্যাগ-কে দিয়েছে। পিএসি-তা খতিয়ে দেখবে। তারপরে তা পাবলিক ডকুমেন্ট হবে।
|
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট রাফালে মামলায় তদন্তের আবেদন জানিয়ে জমা করা সমস্ত পিটিশন খারিজ করে দিয়েছে। এই মামলায় কেন্দ্রের পক্ষে রায় দিয়েছে। তবে রায়ের পর কংগ্রেসের অভিযোগ ছিল, সুপ্রিম কোর্টে কেন্দ্র মিথ্যা তথ্য দিয়েছে। পিএসি-তে রিপোর্ট জমা না করেই কেন্দ্র জানিয়েছে যে রিপোর্ট পিএসি খতিয়ে দেখেছে।
|
এই প্রসঙ্গে কেন্দ্র জানায়, টাইপিংয়ের ভুলে তা হয়েছে। সেজন্য সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে সেই ভুল শুধরে নেওয়ার আবেদনও জানিয়েছে কেন্দ্র।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications