ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন শুরুর ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের, একনজরে কিছু তথ্য

ছয় লক্ষ কোটি টাকার 'ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন' প্রকল্প চালুর ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন এই প্রকল্পের উদ্বোধন করেই নির্মলা জানিয়ে দেন এই নয়া প্রকল্পের হাত ধরে দেশের কোনও সম্পত্তি বিক্রি করছেন না সরকার। যে সমস্ত সম্পত্তি কম ব্যবহার করা হয়, তার থেকে আর্থিক লাভ পাওয়ার চেষ্টায় নয়া উদ্যোগ শুরু করেছে সরকার। আপাতত চার বছরের দিকে তাকিয়ে এই নয়া উদ্যোগ শুরু করল মোদী সরকার। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে প্রবল আর্থিক দুর্যোগের পর এই নয়া প্রকল্পের কার্যকারিতা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে।

ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন শুরুর ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের, একনজরে কিছু তথ্য

জানা গিয়েছে, রেল,রাস্তা, বিদ্যুৎ সহ সর্বমোট একাধিক সেক্টরের মোট ৬ লাখ কোটি টাকার সম্পত্তিকে কাজে লাগিয়ে এই নয়া সেক্টরের প্রকল্পটি চালু করা হবে। যার হাত ধরে আসবে মানিটাইজেশনের নয়া স্রোত। এমনই লক্ষ্য নিয়ে চার বছরের জন্য মোদী সরকারের অর্থমন্ত্রক নয়া উদ্যোগ নিয়েছে। তবে এই সমস্ত সম্পত্তির মালিকানা একেবারেই সরকারের হাতে থাকবে। এই সমস্ত ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিকে বিনিয়োগের জন্য বলা হয়েছে। তবে বিনিয়োগ বেসরকারি সংস্থা থেকে এলেও, তাতে মালিকানার রাশ যে কেন্দ্র ধরে রাখবে , তা বারবারই উল্লেখ করেছেন নির্মলা। ছয় লক্ষ কোটি টাকার 'ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন' প্রকল্প চালুর ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন এই প্রকল্পের উদ্বোধন করেই নির্মলা জানিয়ে দেন এই নয়া প্রকল্পের হাত ধরে দেশের কোনও সম্পত্তি বিক্রি করছেন না সরকার। যে সমস্ত সম্পত্তি কম ব্যবহার করা হয়, তার থেকে আর্থিক লাভ পাওয়ার চেষ্টায় নয়া উদ্যোগ শুরু করেছে সরকার। আপাতত চার বছরের দিকে তাকিয়ে এই নয়া উদ্যোগ শুরু করল মোদী সরকার। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে প্রবল আর্থিক দুর্যোগের পর এই নয়া প্রকল্পের কার্যকারিতা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, যে সমস্ত সংস্থাকে এই প্রকল্পের মধ্যে রাখা হয়েছে, এনএইচআই। এর হাত ধরে রাস্তার টোলের বন্দোবস্ত করা হচ্ছে। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বিমানবন্দর রয়েছে এর আওতায়। গেইল এর অধীনে থাকা তেলের পাইপলাইনও রয়েছে এই তালিকার অন্তর্গত। সরকারের সূত্রের খবর যে নীতিতে নয়া প্রকল্পগুলি চালু করা হচ্ছে, তাতে বহু প্রকল্পের ক্ষেত্রে আলাদা করে বিষয় বস্তু রক্ষণাবেক্ষমের উপর ভরসা করতে হবে না। বিভিন্ন সম্পত্তির সঠিক ব্যবহার করেই তা থেকে করোনা বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করে তোলা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+