কোভিডের জেরে প্রবল বিপর্যস্ত সেক্টরগুলির জন্য বড়সড় ঘোষণা নির্মলা সীতারমনের

কোভিডের জেরে প্রবল ভাবে ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। একাধিক সেক্টর বিপর্যন্ত হয়েছে এই মারণ ভাইরাসের প্রভাবে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে একাধিক বড় ঘোষণা সামনে এসেছে। কোভিডে ধরাশায়ী হওয়া একাধিক সেক্টরের জন্য এদিন বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রসঙ্গত করোনার দ্বিতীয় ওয়েভের পর এমন পদক্ষেপে বিভিন্ন সেক্টর চাঙ্গা হবে বলেও মনে করা হচ্ছে।

Nirmala Sitharaman announces 8 major relief measures to boost Covid-affected sectors

কোভিড পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে একাধিক সেক্টরকে চাঙ্গা করে তোলা জরুরি বলে মনে করছে সরকার। এই পরিস্থিতিতে ৮ টি বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই ৮ টি আর্থিক প্যাকেজের মধ্যে ৪ টি সম্পূর্ণ নতুন বলে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে। একটি রয়েছে বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে জন্য।

কোভিডে বিপর্যস্ত সেক্টরের মধ্যে ১.১ লাখ কোটি টাকা সরকার দিচ্ছে ক্রেডিট গ্যারান্টি স্কিম দিচ্ছে। অন্যদিকে ৫০,০০০ কোটি টাকা দেওয়া হচ্ছে স্বাস্থ্য সেক্টরের জন্য। অঙ্কের বিচারে ৬০ হাজার কোটি টাকা বিভিন্ন ক্ষতিগ্রস্ত সেক্টরগুলির জন্য অনুমোদন করেছে সরকার। অন্যদিকে, ৫০ হাজার কোটি টাকা, অনুমোদিত হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে ক্রেডিট গ্যারান্টি স্কিমের জন্য ২৫ লাখ মানুষ সুবিধা পাবেন। বিভিন্ন মাইক্রো ফিনান্স প্রতিষ্ঠান ও ঋণদান নিয়েও বড় বার্তা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের মোট মূলধন ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে হয়েছে ৪.৫ লক্ষ টাকা। এর আওতায় সর্বোচচ্চ ১.২৫ লক্ষ টাকা ঋণ নেওয়া যাবে তিন বছরের জন্য ২ শতাংশ সুদের হারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+