Union Budget 2024: মধ্যবিত্তের মন জয়, দাম কমছে সোনা-রূপোর, দামি হল কী কী জেনে নিন

একেবারে জনমোহিনী বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। মধ্যবিত্তের ঘাড়ে শ্বাসফেলা সোনার দাম কমতে চলেছে। সোনা এবং রুপোয় ৬ শতাংশ করছাড়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যার জেরে সোনার গয়নার দাম একটু কমবে বলে মনে করা হচ্ছে।

মধ্যবিত্তের সুরাহা হবে এই কর ছাড়ে। সোনার দাম ৬৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সোনার গয়না মধ্যবিত্তের বিয়ে-শাদিতে প্রয়োজন হয়। সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় তাতে নাভিশ্বাস দশা হয়েছিল মধ্যবিত্তের। সেই পরিস্থিতি থেকে কিছুটা রেহাই পাবেন তাঁরা।

nirmala-sitharaman

সোনার আমদানি শুল্ক ৬ শতাংশ কমানোর কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে রুপোর আমদানি শুল্ক ১০ শতাংশ কমানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার জেরে মধ্যবিত্তের মুখেই শুধু চওড়া হাসি নয়। সোনার গয়নার কারবারিরাও খুশি হয়েছেন। কারণ অত্যধিক হারে সোনার দাম বেড়ে যাওয়ায় কেনা বেচা ধাক্কা খাচ্ছিল। সোনার গয়না কেনা বন্ধ করে দিয়েছিলেন অনেকেই। সেই পরিস্থিতি থেকে বাজ একটু চাঙ্গা হবে বলে আশা প্রকাশ করছেন তাঁরা।

সোনা ছাড়াও দাম কমেছে একাধিক জিনিসের। যার মধ্যে রয়েছে ক্যান্সারের চিকিৎসার ৩টি জীবনদায়ী ওষুধ। কিন্তু বাকি ওষুধের দামের কোনও পরিবর্তন হচ্ছে না অস্বাভাবিক হারে ওষুধের দাম বেড়ে গিয়েছে। যার জেরে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সেই সব ওষুধের দাম কমার কিন্তু কোনও চেষ্টাই করা হয়নি বাজেটে। এছড়াও যে জিনিস গুলির দাম কমেছে তার মধ্যে রয়েছে...
চামড়াজাত জিনিস
সামুদ্রিক খাবার
২৫ রকমের খনিজ
ফেরো নিকেল এবং ব্লিস্টার কপার
অক্সিজেন ফ্রি তামা

আর যেগুলির দাম বাড়ছে তার মধ্যে রয়েছে....

অ্যামোনিয়াম নাইট্রেট
পিভিসি ফ্লেক্স ব্যানার
টেলিকম সামগ্রি
প্লাস্টিকের জিনিস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+