কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার জিএসটি কাউন্সিলের বৈঠকে বসছেন নির্মলা সীতারমণ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার জিএসটি কাউন্সিলের বৈঠকে বসছেন নির্মলা সীতারমণ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার জিএসটি কাউন্সিলের বৈঠকে বসতে চলেছেন নির্মলা সীতারমণ। বৈঠকে সব রাজ্যের অর্থমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র বৈঠকে থাকবেন কিনা, তা অবশ্য জানা যায়নি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার জিএসটি কাউন্সিলের বৈঠকে বসছেন নির্মলা সীতারমণ

উল্লেখ্য, আর দুই সপ্তাহ পরই সংসদে নতুন সরকারের প্রথম বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে ট্যাক্স রেটে কাটছাঁট, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগ, খরা দুর্গতদের কেন্দ্রীয় সাহায্য এবং পরিকাঠামো নির্মাণ নিয়ে রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে নির্মলা সীতারমণের কথা হবে বলে সূত্রের খবর।

বৈঠকে জিএসটি ই-ওয়ে বিল পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। আলোচনায় উঠতে পারে আপিলেট অথরিটি ফর অ্যাডভান্স রুলিংয়ের গঠন নিয়েও। একই সঙ্গে ওই বৈঠকে ন্যাশনাল অ্যান্টি-প্রফিটারিং অথরিটির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+