নাথু লা পরিদর্শনে গিয়ে চিনা সেনার 'ক্লাস' নিলেন নির্মলা সীতারমন

নাথু লা পরিদর্শনে গিয়ে চিনা সেনাবাহিনীকে করজোড় করে নমস্কারের মানে বোঝালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন

চিনা সেনাবাহিনীকে করজোড় করে নমস্কারের মানে বোঝালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার সিকিমে ভারত - চিন সীমান্তের নাথু-লা পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। সেখানে চিনা সেনাবাহিনীর এক আধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি।

নাথু লা পরিদর্শনে গিয়ে চিনা সেনার 'ক্লাস' নিলেন নির্মলা সীতারমন

ওই চিনা আধিকারিক এরপর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে অন্যান্য চিনা সৈন্যদের আলাপ করিয়ে দেন। প্রত্যেককেই হাতজোড় করে নমস্কার করেন তিনি। এরপরই তিনি চিনা আধিকারিককে জিজ্ঞাসা করেন, নমস্তের মানে কি আপনারা জানেন। সেসময়ে ভারতের এক জওয়ান বোঝানোর চেষ্টা করলে তাঁকে মৃদু ধমক দিয়ে চুপ করান নির্মলা সীতারমন। কিন্তু চিনা আধিকারিক প্রায় সঠিক উত্তরই দেন। এরপর সীতারমন জানতে চান, চিনা ভাষায় হাত জোড় করে শুভেচ্ছা বিনিময়কে কী বলা হয়। জবাবে চিনা সেনা আধিকারিক বলেন, নি হাও।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ জমাতে পেরে তারাও যে বেজায় খুশি তা বোঝা গেল চিনা সেনার হাবভাবেই। এমনকি ওই আধিকারিকের ইংরেজি জ্ঞানের প্রশংসাও করেছেন নির্মলা সীতারমন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+