'পেঁয়াজ খান না তো কি অ্যাভোকাডো খান?' নির্মলাকে চিদাম্বরমের খোঁচার পর মশকরা টুইটার জুড়ে
সংসদে যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কোণঠাসা করতে থাকে বিরোধীরা, তখন তার জবাবে সংসদে নির্মলা জানান, 'আমি পেঁয়াজ বেশি খাই না'। এরপর থেকেই বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় নির্মলা সীতারমনের বক্তব্য ঘিরে বহু ট্রোল হতে থাকে। তবে নির্মলা যদিও জানিয়ে দেন তিনি অন্য এক প্রসঙ্গে এমন মন্তব্যটি করেছেন। এদিকে, মন্তব্য নিয়ে মশকরা করতে ছাড়েননিন পি চিদাম্বরমও।
|
কী বলেছিলেন নির্মলা?
বিরোধীরা যখন সংসদের শীতকালীন অধিবেশনে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে পেঁয়াজের দামবৃদ্ধি নিয়ে ক্রমাগত কোণঠাসা করতে থাকেন, তখন তার জবাবে নির্মলা বলেন, 'আমি বেশি পেঁয়াজ রসুন খাইনা। আমি এমন একটা পরিবার থেকে আসি যেখানে পেঁয়াজ রসুন বেশি খাওয়া হয়না।'
|
চিদাম্বরমের খোঁচা
এদিন জেল ফেরত কংগ্রেস নেতা পি চিদাম্বরম এই ইস্যুতে নির্মলা সীতারমনকে খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, নির্মলা সীতারমন যদি পেঁয়াজ না খান তাহলে কী খান? চিদাম্বরমের প্রশ্ন 'নির্মলা কি অ্যাভাকাডো খান?'
|
টুইটারে ট্রোল
নির্মলা সীতারমনের বক্তব্য নিয়ে টুইটারে ব্যাপক ট্রোল হয়েছে। তার মধ্যে এটিও অন্যতম। যেখানে পেঁয়াজ নিয়ে নির্মলার বক্তব্যকে খোঁচা দেওয়া হয়েছে।
|
পেট্রোল নিয়ে ট্রোলের বন্যা
নির্মলার মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ট্রোল হতে দেখা গিয়েছে। তার মধ্যে পেট্রোলের দাম প্রসঙ্গ অন্যতম।
|
বিএসএনএল প্রসঙ্গ
নির্মলা সীতারমনকে নিয়ে এদিন বিএসএনএল প্রসঙ্গ তুলেও ট্রোল করতে ছাড়েনি টুইটার। সেক্ষেত্রে বলা হয়েছে অর্থমন্ত্রীকে বিএসএনএর পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলেও জবাব আসতে পারত, 'আমার পরিবার বিএসএনএল ব্যবহার করে না। '












Click it and Unblock the Notifications