Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NIRF Ranking 2023: দেশের চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা যাদবপুরের, ইঞ্জিনিয়ারিংয়েও সেরা দশে

NIRF Ranking 2023: বাংলাকে ফের গর্বিত করল যাদবপুর ইউনিভার্সিটি। দেশের চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেল যাদবপুর। সেখানেই শেষ নয় গরিমার, এবার যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়েও সেরা দশে ঢুকে পড়ল। দেশরে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় গর্বের অবস্থানে রয়েছে আমাদের যাদবপুর।

যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে কম বিতর্ক হয়নি। তবুও বছর শেষের মূল্যায়নে সেরা যাদবপুর। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম এই বিশ্ববিদ্যালয়। তালিকায় উজ্বল হয়ে আছে যাদবপুরের নাম। পূর্বেও নানা কীর্তি গড়েছে এই বিশ্ববিদ্যালয়। এবারও তারা পিছিয়ে থাকল না।

Jadavpur University

দেশের মধ্যে চতুর্থস্থান দখল করে নেওয়ার পাশাপাশি যাদবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছে। সোমবার ইন্ডিয়া ব়্যাঙ্কিং ২০২৩ প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। সেই ব়্যাঙ্কিংয়েই ধরা পড়ল বাংলার নয়া গরিমা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কোর ২০২২-এর থেকে ২০২৩-এ বেশ খানিকটা বেড়েছে। গতবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কোর ছিল ৬৫.৩৭। এবার তা বেড়ে হয়েছে ৬৬.০৭। ফলে উন্নীত করেছেন নিজের অবস্থান। সেইসঙ্গে মুখরক্ষা করেছে বাংলার। কারণ দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় একমাত্র যাদবপুরই রয়েছে বাংলা থেকে।

দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় এর আগে ১১ নম্বরে ছিল যাদবপুর। এবার একধার উপরে উঠে ১০-এ জায়গা করে নিয়েছে। এর আগে স্কোর ছিল ৬৫.৬৮। এবার তা বাড়িয়ে প্রথম দশে ঢুকে পড়েছে। যাদবপুর। এখন স্কোর দাঁড়িয়েছে ৬৭.০৪।

indian institute of technology

যাদবপুরের আগে রয়েছে আটটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি এবং একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটি। তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে যাদবপুরের স্থান। খড়গপুর আইআইটি রয়েছে ষষ্ঠ স্থানে। আর প্রথম স্থানে রয়েছে মাদ্রাজ আইআইটি।

দেশের সেরা বিশ্ববিদ্যালয় হয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। দু-নম্বরে রয়েছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। আর তিন নম্বরে পয়েছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। তারপরই রয়েছে বাংলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়।

বাকি ৬ বিশ্ববিদ্যালয় হল যথাক্রমে উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, কর্নাটকের মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, তামিলনাড়ুর অমৃত বিশ্ব বিদ্যাপীঠম, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও তেলেঙ্গানার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।

আর দেশ সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় প্রথমেই রয়েছে মাদ্রাজ আইআইটি। তারপর রয়েছে যথাক্রমে দিল্লি, বম্বে, কানপুর, রুরকি, খড়গপুর, গুয়াহাটি, হায়দরাবাদ আইআইটি এবং তিরুচিরাপল্লি এনআইটি। দশম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এ বছর কলেজের তালিকায় পঞ্চম স্থান রয়েছে সেন্ট জেভিয়ার্স। কলকাতা বিশ্ববিদ্যালয় কোনো বিভাগেই নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+