ফের পিছল শুনানি, কান্নায় ভেঙে পড়লেন নির্ভয়ার মা

নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমারের সাজা পুনর্বিবেচনার আর্জির শুনানি পিছল সুপ্রিম কোর্ট। নতুন বিচারপতিদের বেঞ্চে মামলার ওঠার পর সাত জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় মামলার শুনানি।

নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমারের সাজা পুনর্বিবেচনার আর্জির শুনানি পিছল সুপ্রিম কোর্ট। নতুন বিচারপতিদের বেঞ্চে মামলার ওঠার পর সাত জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় মামলার শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশ শুনে আদালত চত্ত্বরেই কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা। যদিও অক্ষয় কুমারের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু ফাঁসি কার্যকর করার নির্দেশ এখনও দেওয়া হয়নি। তার জন্য ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিনও শীর্ষ অআদালত রায় দেবে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ফের পিছল শুনানি, কান্নায় ভেঙে পড়লেন নির্ভয়ার মা

এদিকে আগেই দিল্লি কোর্ট নির্ভয়ার ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত চার জনের ফাঁসির সাজা দিয়েছে। বিচারপতিদের নির্দেশ শোনার পরেই এজলাসে কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা। তিনি বিচারপতিকে বলেন, গত সাত বছর ধরে তাঁদের মেয়ের উপর হওয়া অন্যায়ের কোনও বিচার হয়নি। সব আদালতে কেবল অপরাধীদের অধিকারের কথা বলা হয়। নির্ভয়ার মাকে সান্ত্বনা দিয়ে বিচারপতিরা বলেন, আইনে বাঁধা তাঁদের হাত পা। আইন অপরাধীদের সুযোগ দেওয়ার কথা বলে। তাই আইন মেনেই তাঁদের কাজ করতে হবে।

এদিকে দিল্লির তিহার জেলে নির্ভয়ার অপরাধীদের শাস্তি দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। উত্তর প্রদেশ থেকে দুই ফাঁসুড়েকে চেয়েছে তারা। উত্তর প্রদেশের ডিজি কারাও দুই ফাঁসুড়ে দিতে রাজি হয়ে গিয়েছেন। যখন তাঁরা চাইবেন ফাঁসুড়েরা হাজির হয়ে যাবেন বলে জানিয়েছেন উত্তর প্রদেশের ডিজি কারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+