নির্ভয়াকাণ্ডের দিন দিল্লিতেই ছিলাম না, আদালতে ফাঁসি পিছনোর আর্জি জানিয়ে দাবি মুকেশের
নির্ভয়াকাণ্ডের দিন দিল্লিতেই ছিলাম না, আদালতে ফাঁসি পিছনোর আর্জি জানিয়ে দাবি মুকেশের
নির্ভয়াকে যেদিন গণধর্ষণ করা হয় সেদিন তিনি নাকি দিল্লিতেই ছিলেন না। এমনই দাবি করে আদালতে ফাঁসি পিছনোর আর্জি জানালেন নির্ভয়াকাণ্ডে দোষী মুকেশ সিং। তার আইনজীবী এমএল শর্মা এই আবেদন জানিয়েছেন।
আগামী ২০ মার্চ ফাঁসি হওয়ার কথা নির্ভয়ার চার দোষীর।

আদালতে ফাঁসি পিছনোর আর্জি মুকেশের
আর হাতে গোনা কয়েকটি দিন। তারপরেই ফাঁসি কাঠে ঝোলানো হবে চার দোষীকে। এরই মধ্যে আবার আদালতে ফাঁসি পিছনোর আবেদন করে বসেছে নির্ভয়ার দোষী মুকেশ সিং। তার আইনজীবী এমএল শর্মা আদালতে আবেদন জানিেয়ছেন ঘটনার দিন নাকি দিল্লিতেই ছিল না মুকেশ সিং। আবেদনে জানানো হয়েছে মুকেশ সিংকে রাজস্থান থেকে গ্রেফতার করে ১৭ ডিসেম্বর দিল্লিতে এনেছিল পুলিস। ১৬ ডিসেম্বর সে দিল্লিতেই ছিল না।

তিহার জেলে অত্যাচারের অভিযোগ
মুকেশ সিং এর আগেও আদালতে অভিযোগ করেছিল তাঁকে তিহার জেলে অত্যাচার করা হয়। মারধর করা হয়। মুকেশ সিংয়ের মানসিক সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। তিনি কাউকে চিনতে পারছেন না এমনও অভিযোগ করেছিলেন মুকেশের আইনজীবী। যদিও আদালতে মুকেশের সব অভিযোগ মিথ্যে বলে জানায় তিহার জেল কর্তৃপক্ষ। জানানো হয় ফাঁসির সাজা থেকে বাঁচতে নিজেই নিজেকে আঘাত করছে মুকেশ।

২০ তারিখ ফাঁসি
নতুন করে নির্ভয়ার দোষীদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়ার চার দোষী মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় কুমার সিংকে ফাঁসি দেওয়া হবে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তিহার জেল কর্তৃপক্ষ। ফাঁসুড়েকে ডেকে পাঠানো হয়েছে। চার বন্দির উপর নজর রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications