নতুন ফাঁসির দিন চেয়ে আদালতের দ্বারস্থ নির্ভয়ার অভিভাবক
নতুন ফাঁসির দিন চেয়ে আদালতের দ্বারস্থ নির্ভয়ার অভিভাবক
নির্ভয়ার দোষীদের নতুন করে ফাঁসির দিন ধার্য করতে আদালতের দ্বারস্থ আক্রান্তের মা–বাবা। ছ’জন দোষীদের মধ্যে চারজনের মৃত্যুদণ্ডের দিন বারবার পিছিয়ে যাচ্ছিল। তার কারণ দোষীরা আইনের পথে আবেদন জানাচ্ছিল বারবার।

পাতিয়ালা হাউস কোর্টে ফাঁসির নতুন দিন চেয়ে আবেদন করেছেন নির্ভয়ার মা–বাবা। তাঁরা জানিয়েছেন যে সাজাপ্রাপ্তরা আইনের সঙ্গে বিদ্রুপ করছে। আদালতের পক্ষ থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। বুধবার দুপুর ২টোর সময় এই আবেদনের শুনানি হবে। এর আগে দিল্লি হাইকোর্টে চার সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড স্থগিত আ করার জন্য কেন্দ্র আবেদন জানিয়েছিল। কিন্তু হাইকোর্ট টা খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট আবার চার আসামির প্রতিক্রিয়া চেয়ে এই বিষয়ে নোটিশ জারি করেছে।
৩১ জানুয়ারি মৃত্যুদণ্ড স্থগিত করে বলা হয় যে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত ফাঁসি হবে না মুকেশ কুমার সিং, পবন, বিনয় ও অক্ষয়ের। যারা এখন তিহার জেলে রয়েছে। প্রথম ফাঁসি ২২ জানুয়ারি হওয়ার জন্য ৭ জানুয়ারি মৃত্যু পরোয়ানা জারি হয় কিন্তু তা ১৭ জানুয়ারি স্থগিত করে দেওয়া হয়। দ্বিতীয় পরোয়ানা জারি হয় ১৭ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ফাঁসির জন্য কিন্তু ৩১ জানুয়ারি তা স্থগিত হয়ে যায়।












Click it and Unblock the Notifications