মৃত্যুদণ্ড থেকে শাস্তি হোক যাবজ্জীবন, নির্ভয়া মামলায় আবেদন দোষী সাব্যস্ত বিনয় শর্মার
নির্ভয় ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত বিনয় কুমার শর্মার বেঁচে থাকার শেষ চেষ্টা। এদিন তার আইনজীবী রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করেছেন। আবেদন বলা হয়েছে, তার মক্কেলের শাস্তি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড করা হোক।

বিনয়কুমার শর্মার সঙ্গেই মুকেশ কুমার সিং, পবন গুপ্তা এবং অক্ষয়কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে প্যারামেডিক্যালের ছাত্রী নির্ভয়াকে ধর্ষণের পর ক্ষতবিক্ষত করে বাস থেকে ছুঁড়ে ফেলে অভিযুক্তরা। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার। এই মামলায় অপর অভিযুক্ত মাইনর হওয়ায় তাঁকে কারেকশনাল সেন্টারে পাঠানো হয়। অপর অভিযুক্ত বিচারের সময় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
ফাস্টট্র্যাক কোর্ট ১০ মাসের মধ্যে পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল। কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আবেদনের জন্যয়ই মৃত্যুদণ্ড কার্যকর করতে দেরি হয়েছে।
অন্যদিকে তিহার জেল কর্তৃপক্ষ চার দোষী সাব্যস্তের মৃত্যুদণ্ড কার্যকর করতে তৈরি হচ্ছে।












Click it and Unblock the Notifications