নির্ভয়া কাণ্ডের পাঁচ বছর পূর্তির দিন নাবালিকাকে ধর্ষণ করে পোড়ানোর ঘটনা, ফের মুখ পুড়ল এই রাজ্যের

২০১২ সালে দিল্লির নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের পাঁচ বছর পেরিয়ে গিয়েছে। তার বর্ষপূর্তিতেই ফের একবার লজ্জায় মুখ ঢাকল যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ।

২০১২ সালে দিল্লির নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের বিচার এখনও সঠিকভাবে হয়নি বলে নির্যাতিতার পরিবার আর্তনাদ করছে। পাঁচ বছর পেরিয়ে গিয়েছে সেই অভিশপ্ত রাতের। তাও যেন সকলের মনে জীবন্ত হয়ে রয়েছে সেইদিনের ঘটনা। আর তার বর্ষপূর্তিতেই ফের একবার লজ্জায় মুখ ঢাকল যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ।

নাবালিকাকে ধর্ষণ করে পোড়ানোর ঘটনা, ফের মুখ পুড়ল এই রাজ্যের

উত্তরপ্রদেশের আগ্রার মেইনপুরী এলাকার কুরাওয়ালিতে এক নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করল তিন যুবক। একদিন-দুদিন নয়, গত ছয়মাস ধরেই ওই যুবতীর উপরে যৌন উসকানিমূলক আচরণ করে চলেছিল দুর্বৃত্তরা। অবশেষে লালসার বশে গণধর্ষণ করে পরে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে।

পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তের নাম সচিন গুপ্ত, আশিস গুপ্ত ও পন্থী যাটব। এরা সকলেরই ২৫-২৮ বছরের মধ্যে বয়স। সকলেই কুরাওয়ালিরই বাসিন্দা।

এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি ধারায় গণধর্ষণ, ৩০৭ ধারায় খুনের চেষ্টা ও শিশু ও নাবালকদের বিরুদ্ধে যৌন হয়রানিমূলক পকসো আইনে মামলা করা হয়েছে। সচিন গুপ্ত নামে এক অভিযুক্ত গ্রেফতার। বাকী দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

নাবালিকা জানিয়েছে, গণধর্ষণের পর অভিযুক্তরা গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে মারতে চেয়েছে। পুলিশের এক কর্তা ঘটনাটিকে প্রথমে গুরুত্ব দিয়ে না দেখায় তাকে সাসপেন্ড হতে হয়েছে। মেয়েটির শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে। তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+