ফাঁসির আগে কান্নায় ভেঙে পড়ে নির্ভয়ার ৪ ধর্ষক! উঠে আসছে একাধিক তথ্য
স্বেচ্ছা মৃত্যুর আবেদন থেকে আন্তর্জাতিক আদলতে ক্ষমাভিক্ষার আবেদন, সমস্ত পন্থাই বাঁচার জন্য হাতড়েছে নির্ভয়া গণধর্ষণ মামলার ৪ দোষী। এদিন ভারতে ইতিহাসে প্রথমবার কোনও মামলায় ৪ জন দোষীকে একসঙ্গে ফাঁসি দেওয়া হয়। ২০১২ সালে নির্ভয়ার নারকীয় গণধর্ষণের মামলায় আজ ৪ দোষীকে ফাঁসির সাজা দেওয়া হয়। এই ফাঁসির আগে তিহারে দোষীদের পরিস্থিতি কেমন ছিল, সে সম্পর্কে উঠে আসছে কিছু তথ্য।

তিহার জেলে নিরাপত্তা
ফাঁসির আগের দিন থেকেই নিস্তেজ হয়ে পড়ে চতুর্থ দোষী পবন। সে কথা বলা বন্ধ করে দেয় বলে খবর ছিল। এদিকে, তিহার জেল কর্তৃপক্ষ নজর রেখে যাচ্ছিল দোষীদের ওপর। তাদের গতিবিধির দিকে নজর ছিল তিহারের।

খেতে চায়নি ধর্ষকরা!
জানা গিয়েছে, ধর্ষকরা ফাঁসারি আগে নির্দিষ্ট নিয়ম মেনেই প্রস্তুত হয়। এর আগে , তারা আগের রাতে কোনও খাবার খেতে চায়নি। এরপর ফাঁসির নির্দিষ্ট নিয়ম মেনে ধর্ষকরা ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে ফাঁসির কয়েক ঘণ্টা আগে তারা কান্নায় ভেঙে পড়ে বলে খবর তিহার জেল সূত্রে। যদিও এই তথ্য সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

শেষ ইচ্ছা নিয়ে কী জানা যায়
প্রাথমিক ভাবে দোষীরা নিজের শেষ ইচ্ছায় কিছু লিখতে চায়নি। কারণ তাদের বিশ্বাস ছিল মৃত্যুদণ্ড এড়ানো যাবে। ফলে লিখিত আকারে সেভাবে কিছু আসেনি। এদিকে, জানা যায়, বিনয় শর্মা নিজের আঁকা ছবি দান করতে চেয়েছিল। আর মুকেশ চেয়েছিল দেহ দান করতে।

পোস্টমর্টেমে দেহ
দোষীদের দেহ মৃত্যুর পর দিনদয়াল হাসপাতালে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে দেহ এলেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে দোষীদের দেহ। যদি তা পরিবার নিতে অস্বীকার করে , তাহলে পুলিশ প্রশসানই তাদের অন্ত্যেষ্টি করবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications