জারি চতুর্থ মৃত্যু পরোয়ানা! ২০ মার্চ নির্ভয়া কাণ্ডে ৪ জনের ফাঁসি, ঘোষণা দিল্লির আদালতের
জারি চতুর্থ মৃত্যু পরোয়ানা! ২০ মার্চ নির্ভয়া কাণ্ডে ৪ জনের ফাঁসি, ঘোষণা দিল্লির আদালতের
নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত চারজনের ফাঁসির দিন ধার্ষ হল ২০ মার্চ শুক্রবার। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ফাঁসি দেওয়ার সময় নির্ধারিত হয়েছে। এমনটাই জানিয়েছেন দিল্লির আদালত। এনিয়ে দিল্লি আদালতের এটি চতুর্থ মৃত্যু পরোয়ানা।

৪ জনের ফাঁসি ২০ মার্চ
শুক্রবার সকাল সাড়ে পাঁচটায় মুকেশ কুমার সিং(৩২), পবনকুমার গুপ্তা, বিনয় কুমার গুপ্তা(২৬) এবং অক্ষয় সিং(৩১)-এর ফাঁসির দিন ধার্য করা হয়েছে। অতিরিক্ত সেশন জাজ ধর্মেন্দ্র রানা এই দিন ধার্য করেছেন।

একে একে চারজনের ক্ষমার আবেদন খারিজ করেন রাষ্ট্রপতি
নির্ভয়া কাণ্ডে একেএকে চার দোষী সাব্যস্তের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শেষ পবন গুপ্তার আবেদন খারিজ করেন তিনি।

এবার হবে ফাঁসি, আশা নির্ভয়ার মা-র
নির্ভয়ার মা আশাদেবীর আশা এবার ২০ মার্চ ফাঁসি হতে চলেছে দোষী সাব্যস্ত ৪ জনের।

১৬ ডিসেম্বর, ২০১২-তে নির্ভয়া কাণ্ড
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে ২৩ বছরের প্যারামেডিক্যালের ছাত্রী নির্ভয়াকে ধর্ষণ করেছিল ছয়জন। পরে তাঁকে বাস থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও, বাঁচানো যায়নি তাঁকে। বিচার চলাকালীন অভিযুক্ত রাম সিং আত্মহত্যা করে। কিশোর হওয়ায় ছাড়া পেয়ে যায় একজন।












Click it and Unblock the Notifications