'ঐতিহাসিক দিন', নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির পর মহিলা কমিশনের সদস্যরা কোন বার্তা দিলেন
২০১২ সালে গোটা ভারত গর্জে উঠেছিল। আর ২০২০ সালে নির্ভয়ার দোষীদের ফাঁসির পরই তিহার জেলের সামনে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সেখানে মিষ্টি বিতরণ শুরু হয়ে যায় ধর্ষকদের ফাঁসির পর। এই প্রথম ভারতের ইতিহাসে ৪ জন দোষীকে একসঙ্গে ফাঁসি দেওয়া হল। এদিকে মহিলা কমিশনের সদস্যরাও এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
|
দিল্লি মহিলা কমিশনের সদস্য স্বাতী কী জানিয়েছেন?
দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন,' এটা ঐতিহাসিক দিন। ৭ বছর পর নির্ভয়া ন্য়ায় পেয়েছে। তাঁর আত্মা নিশ্চয় শান্তি পেয়েছে।ধর্ষকদের কড়া বার্তা দিয়েছে দেশ। যদি অন্যায় করো তাহলে শাস্তি পেতে হবে। .. '
|
জাতীয় মহিলা কমিশনের প্রধান কী বলেছেন?
দিল্লি মহিলা কমিশনের সদস্য রেখা শর্মা জানান, ' এটা একটা উদাহরণ পেশ করা হয়েছে , তবে এটা আগেও হতে পারত। এবার মানুষ জানবে যে তারা শাস্তি পাবে, তারিখ পিছিয়ে যেতে পারে কিন্তু শাস্তি তারা পাবেই।'
|
দিল্লিতে তিহারের সামনে মিষ্টি বিতরণ
এদিকে, দিল্লিতে তিহার জেলের সামনে মিষ্টি বিতরণ করতে দেখা যায় বহু মানুষকে। করোনা আতঙ্কের পরও বহু মানুষ এদিন তিহারের সামনে ভিড় করেন। নির্ভয়ার দোষীদের শাস্তির খবর আসতেই তাঁরা উল্লাসে ফেটে পড়েন।












Click it and Unblock the Notifications