নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি হবে না ২২ জানুয়ারি ! নেপথ্যে কোন ঘটনা
আগেই আদালত জানিয়েছিল আগামী ২২ জানুয়ারি নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি হবে। সেই মতো তিহার জেলে শুরু হয় প্রস্তুতি। আর আজ দিল্লি হাইকোর্টে সরকারী আইনজীবী দাবি করেন,ফাঁসির জন্য ওই তারিখ সম্ভব নয় ধার্য করা।
আগেই আদালত জানিয়েছিল আগামী ২২ জানুয়ারি নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি হবে। সেই মতো তিহার জেলে শুরু হয় প্রস্তুতি। আর আজ দিল্লি হাইকোর্টে সরকারী আইনজীবী দাবি করেন,ফাঁসির জন্য ওই তারিখ সম্ভব নয় ধার্য করা। আর সেই মতোই রায় দেয় আদালত। দেখে নেওয়া যাক আর নেপথ্যে রয়েছে কোন ঘটনা।

দিল্লি হাইকোর্ট কী জানিয়েছে?
দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে আগামী ২২ জানুয়ারি দেওয়া হবে না নির্ভয়া কাণ্ডে ধর্ষকদের ফাঁসি। কারণ আইন অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদন এক্ষত্রে কাম্য। আর তা এখনও পর্যন্ত আসেনি।

আইন কী বলছে?
আইনত ফাঁসির সাজা দেওয়ার পর ১৪ দিন সময় দিতে হয় আসামীকে। যাতে তারা নিজের মতো পুজো পাঠ বা পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ পর্ব সেরে ফেলতে পারেন। তবে , যেহেতু রাষ্ট্রপতি এখনও এই মর্মে কোনও সম্মতি দেননি, তাই ২২ তারিখ নির্ভয়ার দোষীদের ফাঁসির দিন ধার্যকরা এখনই সম্ভব নয়।

দিল্লি হাইকোর্ট কী জানিয়েছিল
এর আগে, নির্ভয়াকাণ্ডে ৪ জন দোষীর বিরুদ্ধে ফাঁসির সাজা শুনিয়ে ছিল দিল্লি আদালত। সেই মতো ২২ তারিখ ফাঁসির দিন ধার্য হয়। ঠিক হয় , ২২ জানুয়ারি সকাল ৭ টায় দোষীদের শাস্তি দেওয়া হবে। এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে দোষী মুকেশ সিং একটি আবেদন জানায় আদালতে। যে আবেদনের প্রেক্ষিতে এসেছে আজকের রায়।












Click it and Unblock the Notifications