নির্ভয়াকাণ্ডে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়, দোষী অক্ষয়ের প্রাণভিক্ষার আবেদন নিয়ে কী জানাল আদালত

নির্ভয়াকাণ্ডে দোষী অক্ষয় কুমার সিংয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আর এরই সঙ্গে দেশের অন্যতম নারকীয় গণধর্ষণের ঘটনার এক প্রাসঙ্গিক অধ্যায় উঠে আসছে বলে খবর। এদিন ঘটনায় দোষী সাব্যস্ত অক্ষয় কুমার সিংয়ের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। ফলে বহাল থাকল ফাঁসির আদেশ।

নির্ভয়াকাণ্ডে দোষী অক্ষয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

ইতিমধ্যেই সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছেন যে , আগামী এক সপ্তাহের মধ্যে দোষীরা ফের একবার রিভিউ পিটিশন দায়ের করার সুযোগ পাবেন। আর এই আবেদন যাবে রাষ্ট্রপতির কাছে। এরপর রাষ্ট্রপতি সেই আবেদনের প্রেক্ষিতে কী করবেন , সেদিকেই নজর সকলের। এর আগে অক্ষয় কুমার সিংয়ের আইনজীবীর তরফ জানানো হয় যে তাঁর মক্কেল ক্ষমা প্রার্থনার জব্য ফের আবেদন করতে চান। আর তার প্রেক্ষিতেই সলিসিটার জেনারেল এমন বক্তব্য পেশ করেন। এদিন সুপ্রিম কোর্টের নতুন একটি বেঞ্চের আওতায় নির্ভয়া কাণ্ডের দোষীদের ক্ষমা প্রার্থনার শুনানি হয়। আর শুনানিতে প্রাণ ভিক্ষার আবেদন খারিজ হয়। এই রায়ে তিনি খুশি বলে জানান নির্ভয়ার মা আশাদেবী।

প্রসঙ্গত, ৭ বছর আগে দিল্লির রাস্তা ১৬ ডিসেম্বরের রাতে গণধর্ষণের শিকার হতে হয় তরুণী নির্ভয়াকে। রাজধানীর একটি বাসে নারকীয় অত্যাচার চালানো হয় তরুণীর উপর। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হলেও, একজনের দেল হেফাজতে মৃত্যু হয়। অন্য আরও একজন নাবালক বলে রেহাই পায়। বাকি ৪ জনকে নিয়ে এবার রাষ্ট্রপতি কোন পদক্ষেপ নেন সেদিকে নজর সকলের। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাষ্ট্রপতিকে এই বিষয়ে অ্যাডভাইসারি পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+