নির্ভয়া গণধর্ষণকাণ্ড:দোষী বিনয় শর্মাকে নিয়ে 'সুপ্রিম' নির্দেশ
নির্ভয়া মামলা নিয়ে ফের এক দোষীর ক্ষমা ভিক্ষার আবেদন খারিজ করে দিল আদালত। দিল্লির এই নারকীয় গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বিনয় শর্মার ক্ষমাভিক্ষার আর্জি এদিন খারিজ করে দেয় শীর্ষ আদালাত। আদালত জানিয়েছে বিনয় শর্মা মানসিক ও শারীরিক দুই দিক থেকেই সুস্থ, ফলে তার এমন শাস্তি ভোগ করার সমস্যা হবে না বলে জানিয়েছে আদালত।

নির্ভয়া গণধর্ষণ মামলায় এর আগে, বহুবার বদলেছে দোষীদের ফাঁসির দিনক্ষণ। আর তার জেরেই বহুবার আশাহত হতে হয়েছে নির্ভয়ার পরিবারকে। প্রথমে ২২ জানুয়ারি, পরে ১ ফেব্রুয়ারি নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষীদের ফাঁসির দিন ঠিক হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতির শিলমোহরের অপেক্ষা ও আইনি জটিলতার জেরে সেই ফাঁসি পিছিয়ে যেতে থাকে।
ফাঁসি পিছিয়ে যাওয়ার নেপথ্যে দোষীদের বারবার ক্ষমা ভিক্ষার আবেদন প্রাসঙ্গিক হয়ে উঠছে। ঘটনায় বন্দি ৪ দোষীর প্রাণ ভিক্ষার আবেদন ও তারপর সেই আবেদন খারিজ এবং এরপর ফের একবার ১৪ দিনের সময় দান, এমনভাবেই ঘুরপাক খেয়েছে এই মামলা। আর এদিন দোষীদের মধ্যে বিনয়ের ক্ষমা ভিক্ষার আবেদন খারিজ হয়ে যায়।












Click it and Unblock the Notifications