নির্ভয়াকাণ্ডে বিজেপি বনাম আপ দোষারোপের পালা চলছে শুধু! দাবি করে কান্নায় ভেঙে পড়ে কোন দাবি মায়ের
নির্ভয়াকাণ্ডে বিজেপি-আপ দোষারোপের পালা চলছে শুধু! দাবি করে কান্নায় ভেঙে পড়ে কোন দাবি মায়ের
প্রথমে আদালত জানিয়ে ছিল ২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে ধর্ষকদের ফাঁসির সাজা দেওয়া হবে। তবে সেই সাজা সম্পর্কে রাষ্ট্রপতির তরফে এখনও বার্তা এসে পৌঁছয়নি বলে , সাজার দিন পিছনোর নির্দেশ নতুন করে এসেছে দিল্লি আদালতের তরফে। এরপরই বিজেপি ও আপ সরকার একে অপরের বিরুদ্ধে বিষয়টি নিয়ে তোপ পাল্টা তোপে সরব হয়। যে ঘটনার পর এদিন কান্নায় ভেঙে পড়ে 'ন্যায়' বিচারের দাবিতে ফের সরব হন নির্ভয়ার মা আশাদেবী।
|
'দয়া করে আমার দোষীদের ফাঁসি দিন'
গত ৭ বছর ধরে টানা লড়াই চলেছে। তারপর ২০২০ সালে দিল্লি আদালত নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির সাজা দেয়। এরপর সেই সাজায় রাষ্ট্রপতির সম্নতি সহ একাধিক আইনি পদক্ষেপ বাকি থাকায় ফের সাজা পিছনোর বার্তা দেয় আদালত। আর এবার কার্যত রণক্লান্ত হয়ে পড়েছেন আশাদেবী। মেয়ের অকাল মৃত্যু ও ধর্ষণের যন্ত্রণার শোক বুকে নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর এবার দেশের প্রধানমন্ত্রীর প্রতি তাঁর বার্তা ,' আপনি ২০১৪ সালে যখন ক্ষমতায় আসেন তখন মহিলাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। তাহলে দয়া করে দোষীদের ২২ জানুয়ারি ফাঁসি দিন। '

রাজনীতি নিয়ে বক্তব্য
এর আগে,স্বরাষ্ট্রমন্ত্রক নির্ভয়ার দোষীদের ক্ষমাপ্রার্থনার আবেদন নিয়ে রাষ্ট্রপতিকে তা বাতিল করার পরামর্শ দেয়। আর সেই মতো রাষ্ট্রপতি তা বাতিল করে দেন। তবে তার আগে, বিজেপি দাবি করেছিল গোটা ঘটনায় দেরি হওয়ার জন্য দায়ী আপ। অন্যদিকে আপও দাবি করে এই দেরির জন্য দোষী বিজেপি। এদিকে, আর এই ঘটনায় শুধু প্রতিশোধ পাল্টা প্রতিশোধের রাজনীতিই উঠে আসছে বলে দাবি করেন নির্ভয়ার মা।

রাজনীতি নিয়ে সরব আশা দেবী
এদিন আশাদেবী জানান,' এখনও পর্যন্ত আমি রাজনীতির বিষয়ে কিছু বলিনি। আমি শুধু ন্যায় চেয়েছি হাত জোড় করে। তবে আমি বলতে চাই ২০১২ সালে যাঁরা হাতে তেরঙ্গা নিয়ে প্রতিবাদ করেছেন, তাঁরাই এখন আমার মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন। তা থেকে রাজনৈতিক সুবিধা নিচ্ছেন। '












Click it and Unblock the Notifications