নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসির আদেশ বহাল রাখল দিল্লি হাই কোর্ট

২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর নিম্ন আদালতে মুকেশ (২৬), অক্ষয় ঠাকুর (২৮),পবন গুপ্তা (১৯) ও বিনয় শর্মা (২০) এই চারজনের ফাঁসির আদেশ দেয়। এবং মামলাটির রায় নিশ্চিতকরনের জন্য দিল্লি হাইকোর্টের কাছে পাঠানো হয়।
২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর নিম্ন আদালত এই চারজনকে ফাঁসির নির্দেশ দিয়েছিল
নির্ভয়া কাণ্ডে গণধর্ষণ ও খুনের অভিযোগে এই চারজনকে ফাঁসির নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে বিচারপতি রেভা ক্ষেত্রপাল এবং বিচারপতি প্রতিভা রানির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
২০১২ সালের ১৬ ডিসেম্বর, রাতে চলন্ত বাসে ২৩ বছরের ফিজিওথেরাপির ইন্টার্নকে গণধর্ষণ করে ৬জন। এদের মধ্যে একজন নাবালক ছিল। এর পর মেয়েটিকে ও তার পুরুষ বন্ধুকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলা দেওয়া হয়।
অন্ত্রে গভীর আঘাতে নিস্তেজ হয়ে পড়েন নির্যাতিতা ওই ছাত্রী। ২০১২ সালের ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়।
অভিযুক্ত ৬ জনের মধ্যে একজনের তিহার জেলের মধ্যেই মৃত্যু হয়। নাবালক অভিযুক্তকে ৩ বছরের জন্য সংস্কার হোমে পাঠানো হয়। ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর নিম্ন আদালত ৪ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির নির্দেশ দেয়। বৃহস্পতিবার নিম্ন আদালতের সেই রায়েই শিলমোহর দিল উচ্চ আদালত।












Click it and Unblock the Notifications