১ ফেব্রুয়ারি নির্ভয়া গণধর্ষণকাণ্ডে ধর্ষকদের ফাঁসি হচ্ছে না! ৭ বছর আগের মামলার নয়া মোড়
দীর্ঘ ৭ বছরের লড়াই চলেছে আইনি পদ্ধতিতে। আর অন্যদিকে নির্ভয়ার মা আশা দেবী সহ গোটা পরিবার এই ৭ বছর ধরে অপেক্ষায় ছিল মামলার শেষ পরিণতি ঘিরে, যা এক মানসিক যুদ্ধের সমান। আর সেই মামলায় এর আগে ১ ফেব্রুয়ারি ধর্ষকদের ফাঁসির সাজা ঘোষিত হলেও , এদিন দিল্লি আদালত সাফ জানিয়ে দেয় যে ১ ফেব্রুয়ারি আগামীকাল হবে না ধর্ষকদের ফাঁসি। যার নেপথ্যে রয়েছে কিছু আইনি জটিলতা। তবে কবে হবে এই ফাঁসি , তা জানা যায়নি।

এই নিয়ে দ্বিতীয়বার পিছলো নির্ভয়াকাণ্ডে ধর্ষকদের ফাঁসির দিন। এর আগে, ২২ জানুয়ারি এই ফাঁসি হওয়ার কথা ছিল পরবর্তীকালে দীর্ঘ আইনি ও প্রশাসনিক টালবাহানায় তা পিছিয়ে যায়। এদিন দোষীদের পক্ষের আইনজীবী জানান, ধর্ষক বিনয়ের প্রাণভিক্ষার আবেদন যেহেতু রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সেই মর্মে যেন আদালত আগামীকাল ফাঁসির দিন পিছিয়ে দেয়। আর সেই মতোই পিছিয়ে যায় ফাঁসির দিন।
দিল্লির পাতিয়ালা হাইকোর্টের 'অ্যাডিশনাল সেশন জাজ' ধর্মেন্দ্র রানা এদিন এই নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, এর আগে তিহার জেল কর্তৃপক্ষ জানায় , ধর্ষক বিনয়ের আবেদনের প্রেক্ষিতে যদি ফাঁসি আটকে থাকে, তাহলে ঘটনায় বাকি ৩ জনকে ফাঁসি দিতে প্রস্তুত তাঁরা। এর আগে এদিন সকালে তিহার জেলে চলে আসেন ফাঁসুড়ে পবন জল্লাদ। শুরু হয় মহড়া। কিন্তু পরবর্তীকালে আসে দিল্লি আদালতের নির্দেশ।












Click it and Unblock the Notifications