রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন নির্ভয়াকাণ্ডের অভিযুক্তের
নির্ভয়া কাণ্ডের চার দোষী সাব্যস্তের মধ্যে মুকেশ সিংয়ের আবেদন সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর ক্ষমা প্রার্থনার আর্জি খারিজ করে দেন। এরই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে
নির্ভয়া কাণ্ডের চার দোষী সাব্যস্তের মধ্যে মুকেশ সিংয়ের আবেদন সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর ক্ষমা প্রার্থনার আর্জি খারিজ করে দেন। এরই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন মুকেশ সিং-এর আইনজীবী। দোষী সাব্যস্ত হওয়া ৪ জনেরই ফাঁসি নির্দিষ্ট হয়েছে ১ ফেব্রুয়ারি, সকাল ছটায়।

এর আগে তিবার জেলের তরফ থেকে পাবলিক প্রসিকিউটর আদালতে বলেছিলেন এসবই হল আদালতের আদেশকে বিলম্বিত করার কৌশল।
২০১২ সালের ডিসেম্বরে নির্ভয়া ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। শুক্রবার ৪ দোষী সাব্যস্তের মধ্যে দুজনের আইনজীবী দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে আবেদনে বলেন, তিহার জেল কর্তৃপক্ষ নির্দিষ্ট নথি হস্তান্তর করতে বিলম্ব করছে। অক্ষয় সিং এবং পবন সিং-এর আইনজীবী এপি সিং এই অভিযোগ করেছিলেন।
অন্যদিকে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই অপর দুই দোষী সাব্যস্ত বিনয় এবং মুকেশ সিং-এর কিউরেটিভ পিটিশন খারিজ করে দিয়েছে। তবে পাতিয়ালা হাউস কোর্ট শনিবার জানিয়েছে, আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আলাদা করে কোনও নির্দেশের প্রয়োজন নেই। তিহার জেলের তরফে পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন এসবই হল আদালতের আদেশকে বিলম্বিত করার কৌশল। সব ধরনের তথ্য বিপক্ষের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আইনজীবী এপি সিং জানিয়েছেন, তাঁর মক্কেল বিনয়কে ধীরে ধীরে বিষপ্রয়োগ করা হচ্ছে। তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল। কিন্তু তাঁর মেডিকেল রিপোর্ট তাদেরকে দেওয়া হয়নি।
অন্যদিকে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের কোনও রিপোর্ট তাদের কাছে নেই।












Click it and Unblock the Notifications