নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষীদের জন্য ৭ দিনের সময়সীমা ধার্য! আদালত দিল কোন বার্তা
৭ দিনের সময়সীমা নির্ভয়ার দোষীদের জন্য ধার্য! আদালত দিল কোন বার্তা
নির্ভয়ার দোষীদের ফাঁসির সাজা কবে কার্যকরী করা হবে?এই প্রশ্নের সামনে গোটা দেশ। এমন প্রশ্ন নিয়ে আইনের দিকে তাকিয়ে রয়েছেন খোদ নির্ভয়ার পরিবারও। আর আজ, দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে , আইনি যাবতীয় প্রক্রিয়া নেওয়ার জন্য নির্ভয়ার দোষীরা পাবে মাত্র আর ৭ দিন।

নির্ভয়ার মা কয়েকদিন আগেই দাবি করেছিলেন যে,তিনি বিপক্ষের আইনজীবীর দাবি, দোষীরা আর কোনও দিনই ফাঁসির সাজা পাবে না। আর আজ নির্ভয়া মামলায় আদালত সাফ জানিয়ে দিয়েছে যে কিউরেটিভ পিটিশন বা ফাঁসির বিরুদ্ধে প্রাণভিক্ষার আর্জি সংক্রান্ত যা যা আবেদন দোষীদের করার ইচ্ছে রয়েছে তা এই এক সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে।
প্রসঙ্গত, এই মামলায়, দোষী সাব্যস্ত বিনয় শর্মা , মুকেশ সিং, অক্ষয় সিং, কিউরেটিভ পিটিশনের দাবি করে। যা খারিজ হয়। এদের মধ্যে বিনয় ও মুকেশ প্রাণভিক্ষার আর্জিও জানায়। যা খারিজ হয়। এরপর নজর রয়েছে পবনের দিকে, যার হাতে এই দুই আবেদন করার সুযোগ এখনও রয়েছে। এদিন দিল্লি আদালত বলেছে , দোষীরা আর্টিক্যাল ২১ এর সাহায্যে নিজেরেদের বাঁচাচ্ছে। তবে তা বেশিদিন হবে না বলেই বার্তা দেয় আদালত। এর আদে ২২ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি নির্ভয়ার দোষীদের ফাঁসি হওয়ার দিন ধার্য হলেও দোষীদের আইনি পদক্ষেপের জটিলতায় তা হয়নি।












Click it and Unblock the Notifications