ভারত সরকারকে ১৭ কোটি টাকা ফেরালেন নীরব মোদীর বোন
ভারত সরকারকে ১৭ কোটি টাকা ফেরালেন নীরব মোদীর বোন
কিছুদিন আগেই তাঁদের দু'জনকে পিএনবি মামলা থেকে রেহাই দিয়েছিল ইডি৷ এরপরই নিজের নামে ইংল্যান্ডে থাকা একটি অ্যাকাউন্ট থেকে ভারত সরকারে অ্যাকাউন্টে ১৭.২৫ কোটি টাকা ফেরৎ দিলেন নীরব মোদীর বোন পূর্বা মোদী।

ভারতে পিএনবি ব্যাঙ্ক জালিয়াতির প্রধান দোষী নীরব মোদী এখন লন্ডনের জেলে রয়েছে৷ তাকে ভারতে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র৷ এরই মাঝে নীরবের দেশে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি৷ পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাটি খতিয়ে দেখছে আরও কোথাও নীরবের সম্পত্তি রয়েছে কিনা৷
পিএনবি ব্যাঙ্ক জালিয়াতিতে নীরবের বোন পূর্বা মোদী এবং তার স্বামী মৈণাক মেহতাকে অন্যতম অভিযুক্তদের তালিকায় রেখেছিল ইডি৷ এরপর চলতি বছরের ৪ জানুয়ারি PMLA কোর্টি এই দম্পতিকে ক্ষমা করে, ব্যাঙ্ক জালিয়াতি কেসে সহযোগিতার স্বার্থে৷ এরপর থেকে ইডির সঙ্গে সব রকম সহযোগিতা করে আসছেন পূর্বা৷
ইডির পক্ষ থেকে জানানো হয়েছে ২৪ জুন পূর্বা জানতে পারেন তার নামে লন্ডনে একটি খুলেছেন দাদা নীরব৷ এবং সেখানে বড় অঙ্কের টাকা রয়েছে৷ এই অ্যাকাউন্টের সন্ধান পাওয়ার পর ইডির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন পূর্বা এবং লন্ডনে থাকা প্রায় ১৭.২৫ কোটি টাকা ফিরিয়ে দেন ভারত সরকারকে৷
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications