নীরব মোদীকে ভারতে ফেরানো নিয়ে রায় ব্রিটিশ আদালতের, কী জানালেন ম্যাজিস্ট্রেট?
নীরব মোদীকে ভারতে ফেরানো হবে কিনা তা নিয়ে আজ রায় দিল ওয়েস্টমিনস্টারের ম্যাজিস্ট্রেট আদালত। দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থের জেল থেকে ভিডিও কনফারেন্সে শুনানি শুনে হয়ত মন ভেঙে যায় নীরবের। কারণ আদালত এদিন জানিয়ে দেয়, নীরবকে ভারতে ফেরানো নিয়ে ব্রিটিশ সরকারের কোনও আপত্তি নেই। কারণ তারা ভাবে ভারতে নীরব সঠিক বিচার পাবেন।

এদিনের নীরবের আবেদন খারিজ করে দিয়ে ব্রিটেনের আদালত তাঁর ভারতে প্রত্যার্পণের পক্ষে নির্দেশ দেয়৷ ব্রিটেনের অন্তর্দেশীয় প্রত্যার্পণ সংক্রান্ত আদালতের বিচারক বলেন, নীরব মোদীকে ভারতে চলা মামলার উত্তর দিতে হবে৷ সেই কারণেই তাঁকে ভারতে ফেরানোর নির্দেশ দেওয়া হল৷ প্রত্যর্পণ মামলার শুনানিতে অংশগ্রহণেরও নির্দেশ দেন বিচারক৷
ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রায় দেন, ভারতে মোদির বিরুদ্ধে চলা মামলার উত্তর দিতে হবে অভিযুক্তকে৷ এরপরেই আদালত আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ীর প্রত্যার্পণের নির্দেশ দেয়৷ এইসঙ্গে নীরব মোদির প্রত্যার্পণ সংক্রান্ত নির্দেশনামা পাঠানো হয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্রসচীবকে৷ এখন দেখার, ব্রিটেনের স্বরাষ্ট্রসচীব কী নির্দেশ দেন৷ অনুমান করা হচ্ছে, তাঁর প্রত্যার্পণ আটকাতে উচ্চ ন্যায়ালয়ে যাবেন নীরব মোদী৷
গত দু'বছর ধরে আর্থিক প্রতারণা মামলায় নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের মামলা চলছে ব্রিটেনের আদালতে৷ তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে ওঠা মামলার প্রমাণ লোপাট, সাক্ষীদের ভয় দেখানোরও অভিযোগ উঠেছে নীরব মোদির বিরুদ্ধে৷ ইতিমধ্যে মোদির নিজের স্বপক্ষে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে আদালত ৷ নীরব মোদির অভিযোগ ছিল, ভারতের আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ প্রত্যার্পণ মামলাকে প্রভাবিত করছে৷
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications